পাহাড়ের জাম্বুরার কদর বাড়ছে সারাদেশে
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাঙ্গামাটি সংবাদদাতা:
রাঙ্গামাটির পাহাড়ে উৎপাদিত রসালো জাম্বুরার কদর বাড়ছে সারাদেশে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। রাঙ্গামাটির বিভিন্ন হাটে মৌসুমি ফলের পাশাপাশি জাম্বুরায় ভরপুর। পাইকাররা প্রতিদিন রাঙ্গামাটি থেকে ৫-১০ ট্রাক জাম্বুরা নিয়ে যান দেশের বিভিন্ন ফলের আড়তে।
রাঙ্গামাটি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ বছর ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে জাম্বুরা আবাদ হয়েছে। এতে ১৪ হাজার মেট্রিক টন ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর রাঙ্গামাটিতে জাম্বুরার ফলন বেশি।
রাঙ্গামাটির ট্রাক টার্মিনাল এলাকায় অন্তত ১৫-২০ জন পাইকার আছেন। যারা শহরের বনরুপা সমতাঘাট থেকে জাম্বুরাসহ মৌসুমি ফল কিনে ট্রাকে করে রাজধানী ঢাকাসহ কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের ফলের আড়তে নিয়ে যান। এখানে কথা হয় ব্যবসায়ী ও আড়তদার নাজিম উদ্দিনের সাথে।
তিনি বলেন, পাহাড়ে উৎপাদিত জাম্বুরার চাহিদা আছে সারাদেশে। আমার ফলের আড়ৎ আছে চট্টগ্রামে। পাশাপাশি অন্য আড়তেও জাম্বুরা সরবরাহ করি। প্রতি বছর জাম্বুরার মৌসুমে ২ মাসের জন্য রাঙ্গামাটি থেকে জাম্বুরা সংগ্রহ করি। এখানকার জাম্বুরা সাইজে বড়, রসালো ও মিষ্টি হয়।
পাইকার নজরুল ইসলাম বলেন, এ বছর তুলানামূলক কম দামে জাম্বুরা কিনতে পারছি। প্রতিদিনই রাঙ্গামাটি থেকে ১০ ট্রাকের মতো জাম্বুরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নেওয়া হয়। আমরা নিয়মিত রাঙ্গামাটির মৌসুমি ফল কিনে শহরে নিয়ে বিক্রি করি। তবে পরিবহন ও শুল্ক খরচ অনেক বেশি হওয়ায় খুব বেশি লাভ করা যাচ্ছে না।
রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, জাম্বুরা গাছ পাহাড়ের মাটির জন্য পরিবেশবান্ধব। এ বছর জেলায় জাম্বুরার ফলন ভালো হয়েছে। তবে দুর্গম অঞ্চল ও অতি দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে চাষিরা ভালো দাম পান না। তাই চাহিদা থাকলেও পাহাড়ে জাম্বুরার বাণিজ্যিক চাষের সম্ভাবনা খুবই কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)