পাহাড়ি জেলা রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
এবার পার্বত্য জেলা রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাজারে ইতোমধ্যে গ্রীষ্মকালীন এ ফলটি ভালো দামে বিক্রি হতেও শুরু করেছে। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
রাঙামাটিতে বেশিরভাগ তরমুজ উৎপাদিত হয় কাপ্তাই হ্রদের পানি ভাসা জমিতে। এর মধ্যে লংগদু, নানিয়ারচর, বরকল ও রাঙামাটি সদর উপজেলায় সবচে বেশি তরমুজের আবাদ হয়েছে। টসটসে রসালো তরমুজে সয়লাব এখন রাঙামাটি শহরের প্রত্যেকটি বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে তরমুজ বাজারজাত হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয় চাষিরা জানান, চলতি মৌসুমে রাঙামাটির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজ আবাদে ভাগ্যের পরিবর্তন হয়েছে অনেক চাষির।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৭২০০ মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
তরমুজ বিক্রেতা দীপংকর চাকমা বলেছে, আমি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী থেকে শতপ্রতি তরমুজ কিনেছি ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা দিয়ে। এখানে সমতাঘাটে শতপ্রতি বিক্রয় করছি ৭-৮ হাজার টাকা করে। এবার তরমুজ বিক্রি করে লাভবান হবো।
পাইকারি তরমুজ ক্রেতা আব্দুল মান্নান বলেন, আমি এখান থেকে তরমুজ নিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। দেশের বিভিন্ন জায়গায় রাঙামাটির তরমুজের চাহিদা আছে।
এদিকে, রাঙামাটির নানিয়ারচর উপজেলার তরমুজ চাষি মুহম্মদ আমির হোসেন বলেন, আমি এবার ৬০ একর জমিতে তরমুজের চাষ করেছি। এ বছর বৃষ্টি না হওয়ায় তরমুজের ফলনও ভালো হয়েছে । এখন পর্যন্ত আমি ১৮ লাখ টাকার তরমুজ বিক্রি করছি। প্রতি পিস তরমুজ ৮০-১৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছি।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-রিচালক (ভারপ্রাপ্ত) আপ্রু মারমা বলেছে, রাঙামাটিতে এ বছর আবাহাওয়া ভালো হওয়ার কারণে তরমুজের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে বাজারে তরমুজ আসতে শুরু করেছে। এ বছর চাষিরা আগাম জাতের কিছু তরমুজের চাষ করেছেন। এতে করে বাজারে দামও ভালো পাচ্ছেন চাষিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)