পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেয় ১ লাখ ২৭ হাজার টাকা
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওই যুবক ঘরে ফিরেছেন। তার দাবি, একটি অটোরিকশায় পাশে বসা দুই নারী তাকে অজ্ঞান করে ১ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
গত শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মনু মিয়ার মসজিদ এলাকা থেকে ওই যুবককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসা দিয়ে রাতেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জ্ঞান ফেরার পর রবিবার সকালে তিনি হাসপাতাল থেকে ঘরে ফেরেন।
জাবেদ উদ্দিন জানান, চাতরী চৌমুহনী এলাকা থেকে টাকা নিয়ে অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন তিনি। ওই অটোরিকশার পেছনের আসনে তার সঙ্গে দুই নারী বসে ছিলো। কিছুদূর যাওয়ার পর ওই নারীদের আচরণ সন্দেহজনক মনে হয় তার কাছে। তিনি এ সময় অটোরিকশা থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করলে টেনে ধরে দুই নারী। এরপর তার মুখে কিছু একটা স্প্রে করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান।
জাবেদ উদ্দিন বলেন, ‘হুঁশ ফেরার পর দেখি, আমি হাসপাতালে। আমার সঙ্গে থাকা ১ লাখ ২৭ হাজার টাকাও নেই। পরে বুঝতে পারি, ওই নারীরা টাকাগুলো নিয়ে আমাকে বেহুঁশ অবস্থায় ফেলে গেছেন।’
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান জানান, তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল গতকাল রাতে পূজাম-পে ডিউটি শেষ করে ফিরছিল। এ সময় রাস্তার পাশে মানুষের জটলা দেখে এগিয়ে যান। পরে দেখতে পান ওই যুবক বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাবেদকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার শরীরে কাঁপুনি ছিল। তাকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখে কোনও চেতনানাশক স্প্রে করা কিংবা খাওয়ানোর কারণে এমন অবস্থা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলাপোকার পর মোদির বিরুদ্ধের এবার নামছে ‘মাছি’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি বিজ্ঞাপনের দাম পুনর্নির্ধারণের দাবি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাংবাদিকরা জাতির বিবেক -রবিউল আলম
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আ’লীগকে মাফ করতে চেয়েছিল জামত -রিজভী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইশরাক ভাই সমালোচনাকেও সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতাসে শীতের ঘ্রাণ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












