পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
২) কেউ নিজের স্ত্রীকে একান্ত কাছে পাওয়ার জন্য ইচ্ছা করে, কিন্তু ভুলে তার হাত প্রাপ্ত বয়স্কা সৎমেয়ের শরীরে পড়লো এবং সে শাহওয়াতের সাথে নিজের স্ত্রী মনে করে খোচা দিলো। তাতে তার স্ত্রী উক্ত পুরুষের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। (আলমগীরী- ২৭৪ পৃ:)
৩) উল্লেখিত সূরতে বা অবস্থায় কাম বা শাহওয়াতের সাথে স্পর্শ করার সাথে সাথে স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে। চাই ইচ্ছাকৃত করুক কিংবা অনিচ্ছাকৃত স্পর্শ করুক অথবা ভুলে স্পর্শ করুক না কেন। (ফতওয়ায়ে আলমগীরী, ১:২৭৪)
৪) শয়তানের ধোঁকায় পড়ে বা বদচরিত্রের কারণে শ্বশুর যদি তার পুত্রবধূর শরীরে শাহওয়াতের সাথে হাত লাগায় তাহলে তাতে ঐ পুত্রবধূ তার নিজ স্বামীর জন্য হারাম হয়ে যাবে। তখন স্বামীর জন্য ঐ স্ত্রীকে পৃথক করে দিতে হবে। কোনো মতে তাকে নিয়ে সংসার করা বৈধ হবে না।
৫) বালিগ বা প্রাপ্ত বয়স্ক ছেলে যদি নিজের সৎমায়ের শরীরে শাহওয়াতের সাথে হাত দেয়, ইচ্ছাকৃত হোক কিংবা ভুলে তখন ঐ সৎমা তার নিজের স্বামীর উপর সারাজীবনের জন্য হারাম হয়ে যাবে। তাকে তালাক দেয়া জরুরী হয়ে পড়বে।
৬) কোনো লোক যদি তার সৎমেয়ের শরীরে বেখেয়ালে কিংবা দুষ্টামী করে শাহওয়াতের সাথে হাত দেয়, তাহলে ঐ পুরুষের জন্য তার নিজ স্ত্রী হারাম হয়ে যাবে।
৭) যদি মেয়ের জামাই ভুলে অথবা জেনে-বুঝে তার শ্বাশুড়ীর শরীর শাহওয়াত বা কামভাবের সাথে স্পর্শ করে, তাহলে তাতে ঐ মেয়ের জামাইয়ের উপর তার নিজ স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে।
৮) কোনো মহিলার সাথে কোনো পুরুষের অবৈধ সম্পর্ক ছিল। এখন ঐ মহিলার কন্যার সাথে উক্ত পুরুষের বিবাহ চিরতরের জন্য হারাম হবে। কোনোক্রমে বিবাহ করলেও বিবাহ হবে না। তাদের মেলামেশা সম্পূর্ণরূপে ব্যাভিচারে পরিণত হবে।
উল্লেখিত ছুরতসমূহে স্পর্শ করার দ্বারা হারাম সাব্যস্ত হওয়ার শর্তসমূহ:
১) সেই মেয়ে ৯ বছর বয়স্কা বা তার চেয়ে বেশি হওয়া। আর ছেলে ১২ বছর বয়স্ক বা তার চেয়ে বেশি হওয়া শর্ত। কাজেই দু’জনের মধ্যে কোনো একজনের বয়স যদি কম হয় তাহলে স্পর্শের দ্বারা হারাম সাব্যস্ত হবে না।
২) হাত ও শরীরের মাঝখানে কোনো মোটা কাপড়ের আবরণ না থাকা শর্ত। তবে যদি এমন পাতলা কাপড় থাকে- যার দ্বারা শরীরের উষ্ণতা অনুভূত হয়, তাহলেও হারাম সাব্যস্ত হবে। পক্ষান্তরে এমন মোটা কাপড় বা কম্বলের উপর দিয়ে স্পর্শ করে যে, কাপড়ের কারণে শরীরের উষ্ণতা অনুভূত হয় না, তাহলে তাতে বর্ণিত হারাম সাব্যস্ত হবে না। যদিও তাতে শাহওয়াত বা কামভাব থাকে।
৩) যদি মেয়ে বা মহিলার শুধু চুলের উপর হাত লাগায় এবং মাথার উপরিভাগের চুল স্পর্শ করে তাহলে বর্ণিত হারাম সাব্যস্ত হবে। আর যদি মাথার থেকে নিচে ঝুলে পড়া চুলে হাত লাগায়। তাহলে হারাম সাব্যস্ত হবে না। (দুররুল মুখতার)
তবে উক্ত ছুরতসমূহে শর্ত পাওয়া না গেলে, বর্ণিত হারাম সাব্যস্ত হবে না সত্য কিন্তু অবশ্যই কবীরা গুনাহে গুনাহগার হবে।
৪) স্পর্শ করার সময় ছেলে ও মেয়ে পুরুষ কিংবা মহিলা উভয়ের কোনো একজনের শাহওয়াত বা কামভাব জাগ্রত হওয়া শর্ত। উভয়ের শাহওয়াত বা কামভাব জাগ্রত হওয়া শর্ত নয়। (ফতওয়ায়ে শামী)
শাহওয়াত বা কামভাবের মাপকাঠি:
উল্লেখিত হুরমতে মুছাহারা বা হারাম সাব্যস্ত হওয়ার জন্য পুরুষের শাহওয়াত বা কামভাবের মাপকাঠি হচ্ছে তার লজ্জাস্থান বেড়ে উঠা। আর যদি স্পর্শ করার পূর্ব থেকেই তা উত্থিত অবস্থায় থাকে, তাহলে তার জন্য মাপকাঠি হলো তাতে আরো বৃদ্ধি পাওয়া। আর মহিলা কিংবা বৃদ্ধপুরুষ ও কমজোর পুরুষের জন্য শাহওয়াতের মাপকাঠি হলো- অন্তকরণে স্বাদ বা মজা অনুভব করা। যদি স্পর্শ করার পূর্ব থেকে এ অবস্থার সৃষ্টি হয়ে থাকে, তাহলে তা আরো বৃদ্ধি পাওয়া। (আলমগীরী, ১:২৭৫)
কোনো পুরুষ বা উপরোল্লিখিত মহিলা তথা পুত্রবধূ, শ্বাশুড়ী, সৎমা এবং আপন মেয়ে এদের মধ্য হতে কারো মুখে, গালে অথবা মাথার উপরিভাগে যদি বুছা দেয় এবং বলে যে, আমি এ কাজ শাহওয়াতের সাথে করিনি, তাহলে তার এ কথা সত্য বলে মেনে নেয়া যাবে না। বরং হারাম সাব্যস্ত হয়ে যাবে।
উক্ত অবস্থায় হারাম সাব্যস্ত হওয়ার জন্য এমন শর্ত নেই যে, হাত লাগা অবস্থায় বেশ কিছুক্ষণ থাকতে হবে। বরং ভুলেও যদি স্ত্রী মনে করে তার প্রাপ্ত বয়স্কা মেয়ের উপর শাহওয়াতের সাথে হাত পড়ে যায় এবং খেয়াল হওয়ার পর তৎক্ষণাত হাত সরিয়ে নেয় তাহলেও তার স্ত্রী তার উপর চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। আর সেই স্পর্শ শরীরের যে কোনো অঙ্গে হোক না কেন।
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












