পবিত্র ই’জায শরীফ
পাথরে পবিত্র তাসবীহ মুবারক পাঠ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক উনার প্রতিটি মুহূর্তেই রয়েছে হিকমত, শিক্ষা ও উম্মতের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা। কখনো জীব জন্তু, কখনো জড় বস্তু উনার পবিত্র সান্নিধ্যে এসে মহান আল্লাহ পাক উনার যিকিরে মেতে ওঠে যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মর্যাদা ও মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ সম্মানের স্বাক্ষ্য বহন করে। একই সঙ্গে এসব পবিত্র ই’জায শরীফ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদেরও উচ্চ মর্যাদা ও সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতিনিধিত্বের ধারাবাহিকতার দিকেও সূক্ষ্ম ইশারা প্রদান করে। তেমনই এক অনুপম ও হৃদয়স্পর্শী পবিত্র ই’জায শরীফ উনার বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো।
বিশিষ্ট ছাহাবী হযরত আবূ যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একদিনের একটি বিস্ময়কর পবিত্র ই’জায শরীফ। সে সময় পরিবেশ ছিলো শান্ত, আকাশে যেন এক অপার্থিব প্রশান্তি। এক স্থানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একাকী অবস্থান করছিলেন। উনার চারপাশে ছিলো গভীর নীরবতা।
ঠিক সেই সময় আমিও সেখানে উপস্থিত হলাম। কিছুক্ষণ পর হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি সেখানে উপস্থিত হলেন এবং সালাম পেশ করলেন, অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পাশে বসলেন। কিছুক্ষণ পর একে একে হাজির হলেন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এবং হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি। আমরা সকলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চারদিকে বসে গেলাম মুহব্বত, নিসবত ও সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যে।
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে যমীনে রাখা ছিলো সাতটি ছোট ছোট পাথর। পাথরগুলো আপাতদৃষ্টিতে সাধারণ, কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারকে ভরপুর। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেগুলো একে একে তুলে নিজের নূরুল মাগফিরাহ মুবারক অর্থাৎ পবিত্র হাত মুবারকের তালুতে রাখলেন। আশ্চর্য! সঙ্গে সঙ্গে পাথরগুলো জীবন্ত সত্তার মতো ‘সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ’ বলে তাসবীহ পাঠ করতে শুরু করলো। সে তাসবীহর ধ্বনি কোনো কল্পনা নয়; আমি নিজ কানে শুনেছি। শব্দগুলো ছিলো মৌমাছির মধুর গুঞ্জনের মতো নরম, গভীর ও হৃদয় ছুঁয়ে যাওয়া। মনে হচ্ছিলো, জড় পদার্থও আজ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাহ মুবারক অর্থাৎ পবিত্র হাত মুবারকের স্পর্শে মহান আল্লাহ পাক উনার যিকিরে মগ্ন হয়েছে। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পাথরগুলো যমীনে নামিয়ে রাখলেন, তাৎক্ষণিক সেগুলো এক মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেলো। এরপর তিনি পাথরগুলো তুলে দিলেন হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার হাত মুবারকে। পুনরায় শুরু হলো সেই পবিত্র তাসবীহ মুবারক। পাথরগুলো যেন ঘোষণা দিচ্ছে যে, এ হাত মুবারক সত্যের প্রতীক ও পবিত্র ঈমান উনার অংশ। এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পাথরগুলো নিয়ে দিলেন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার হাত মুবারকে। উনার হাত মুবারকে গিয়েও ধ্বনিত হলো সেই ‘সুবহানাল্লাহ’ তাসবীহ মুবারক। হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি যখন পাথরগুলো মাটিতে রাখলেন, তখন পাথরগুলো নীরব হয়ে গেলো। পুনরায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পাথরগুলো তুলে দিলেন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার হাত মুবারকে। কিন্তু দৃঢ় হাত মুবারকে গিয়েও পাথরগুলো তাসবীহ মুবারক পাঠ করলো।
অবশেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পাথরগুলো মাটিতে রাখার পর আমাদের দিকে তাকিয়ে গভীর তাৎপর্যপূর্ণ কণ্ঠে বললেন, “এটাই হলো নুবুওওয়াতের প্রতিনিধিত্ব।” অর্থাৎ, আমার পরে এই মহান ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারাই আমার সম্মানিত দ্বীন ইসলাম উনার দায়িত্ব বহন করবেন, উম্মতের নেতৃত্ব দেবেন এবং হিদায়াতের পথ দেখাবেন।
এই পবিত্র ই’জায শরীফ শুধু একটি ই’জায শরীফই নয়; এটি সম্মানিত নুবুওওয়াত মুবারকের সত্যতা, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মর্যাদা এবং সম্মানিত খিলাফত মুবারকের ধারাবাহিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুবারক। আসমান ও যমীন যেন সেই মুহূর্তে স্বাক্ষ্য দিচ্ছিলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যাকে পছন্দ ও মনোনীত করেন, সৃষ্টি জগতও উনার সম্মান ঘোষণা করে। সুবহানাল্লাহ!
-খুবাইব আহমদ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৮
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৫১)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৭
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৬
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৫
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৫)
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৪
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












