পাখির চোখ ভোট, ধর্মনিরপেক্ষ বহুত্বে জোর বিএনপি’র
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে নিজের ভাবমর্যাদা এবং অবস্থানে লক্ষণীয় পরিবর্তন আনছে বিএনপি। কূটনৈতিক সূত্রের মতে, জামাতের সঙ্গে দীর্ঘ দশকওয়াড়ি জোট ছিন্ন করে উদারতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক পোশাকে তারা ভোটে যেতে চাইছে। আওয়ামী লীগের ভোটারদের সমর্থন জোগাড়ও তাদের লক্ষ্য।
কূটনৈতিক শিবিরের বক্তব্য, আওয়ামী লীগ প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষ উদারতন্ত্রের ছবিটা অন্তত প্রকাশ্যে তুলে ধরেছিল, সেই রাজনৈতিক পরিসরটা বিএনপি নিতে চাইছে। আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। কিন্তু এই দলের আদর্শের প্রতি দেশবাসীর একটি বড় অংশের পক্ষপাত এবং জোরালো সমর্থন রয়ে গিয়েছে। অন্য দিকে আওয়ামী লীগের দুই প্রতিপক্ষ বিএনপি এবং জামাতের আদর্শগত পার্থক্য বরাবরই প্রকাশ্যে। বিএনপি-র আন্তর্জাতিক নীতির কেন্দ্রে রয়েছে জাতীয়তাবাদ। জামায়াতের কাছে সেটি মুসলিম পরিচয়। ২০০১ থেকে ২০০৬ কালপর্বে দুই দল একসঙ্গে দেশ শাসন করলেও এই মুহূর্তে বিএনপি-র সঙ্গে জামাতের বিভাজন সম্পূর্ণ।
আগামী ২৫ তারিখ ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সম্প্রতি মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ের আবেগ জাগিয়ে তুলেছেন দলীয় বৈঠকে। জামাতের নাম করেননি, কিন্তু বুঝিয়ে দিতে কসুর করেননি যে জামাতই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। ভোটের জন্য 'ধর্মকে ভুল ভাবে ব্যবহার করার' কথা তুলে জামাতের সমালোচনাও করেছেন তারেক। বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও 'ধর্মের নামে দেশে বিভাজন' ঘটানোর বিরোধিতা করেছেন। জোর দিয়ে জানিয়েছেন, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক নীতি এবং একাত্তরের ভিতের উপরেই বিএনপি-র রাজনীতি তৈরি।
কূটনৈতিক পর্যবেক্ষকদেরমতে, বিএনপি-র সাম্প্রতিক ভাষ্যে এটা স্পষ্ট যে, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের যে দোকান একচ্ছত্র ভাবে খুলে রেখেছিল আওয়ামী লীগ, তার দখল নিতে চাইছে তারেক রহমানের দল। আর আওয়ামী লীগের ছেড়ে যাওয়া সেই পরিসরের দখল নিতে হলে জামাতের সঙ্গ ত্যাগ আবশ্যিক ছিল বিএনপি-র কাছে। একটি বৃহৎ মঞ্চ তৈরি করাটাই চূড়ান্ত লক্ষ্য বিএনপি-র, যেখানে আওয়ামী লীগের সমর্থক, সংখ্যালঘু, নাগরিক উদারতন্ত্র এবং নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ হওয়া যুবশক্তিকে সঙ্গে নেওয়া যায়।
(প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেয়া হয়েছে। সংক্ষেপিত ও পরিমার্জিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত নেতার অপকর্মে অন্তঃসত্ত্বা বিধবা, গর্ভের সন্তানকেও হত্যা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে দালালদের অপতৎপরতা বন্ধ হবে -স্বাস্থ্যমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি -রিজভী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না -সমাজকল্যাণমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -টেলিযোগাযোগমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিলো সরকার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












