পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে ট্রাম্প বলেছে, আমরা ওভাল অফিসের দরজা দিয়ে ঢোকার সময়ই খবরটা শুনেছি। আমি আশা করি, এটা দ্রুত শেষ হয়ে যাবে।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছে। সে উভয়পক্ষকে ‘যোগাযোগের মাধ্যম খোলা রাখতে এবং উত্তেজনা এড়াতে’ আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব গুতেরেস নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সে উভয় দেশের কাছে ‘সর্বোচ্চ সামরিক সংযমের’ আহ্বান জানিয়েছে।
গুতেরেসের মুখপাত্র ডুজারিক বলেছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব কোনোভাবেই সমর্থন করে না জাতিসংঘ।’
পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে ‘দুঃখজনক’বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছে, তারা চলমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’এবং উভয় দেশকে ‘শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে ও পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে’আহ্বান জানিয়েছে।
এদিকে, হিন্দুত্ববাদী ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দেশটিতে নিযুক্ত দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন দাবি করেছে, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে দখলদার ইসরায়েল।
অন্যদিকে, ভারতীয় বাহিনীর চালানো এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’কে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) বিতর্কিত নেতা আসাদউদ্দিন ওয়াইসি।
এছাড়া ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খার্গে এই হামলায় সমর্থন জানিয়ে বলেছে, এই সময়ের প্রয়োজনীয়তা হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)