পশুপালনে সাফল্যই এখন দুশ্চিন্তার কারণ!
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় গত বছরের তুলনায় এবার খামারি ও কোরবানিযোগ্য পশুর সংখ্যা বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় পাঠানো যেতে পারে এসব পশু। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবারের ঈদে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। এ অবস্থা চলতে থাকলে গরু লালন-পালন বন্ধ হওয়ার উপক্রম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বাজার ঘুরে দেখা গেছে, চার মাস আগে গমের মোটা ভুসি প্রতি বস্তা ১ হাজার ৮০০ টাকা ও চিকন ভুসি ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন মোটা ভুসি ২ হাজার ২০ টাকা ও চিকন ভুসি ২ হাজার ৮০০ দরে বিক্রি হচ্ছে।
এছাড়া ৩০ টাকা দামের চালের খুদ এখন ৩৫-৪০ টাকা কেজি। ধানের কুঁড়া ছিল ১৫ টাকা কেজি, যা এখন বেড়ে ২০ টাকা। ৮১০ টাকার ভুট্টা পাউডার এখন ৯০০ টাকা, মাষকলাইয়ের ভুসি বস্তায় ১ হাজার ৪৫০ থেকে বেড়ে ১ হাজার ৫০০ টাকা, ১ হাজার ৫৫০ টাকার খৈল বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায় এবং ৫ টাকা কেজির খড় ১০ টাকা কেজি। এছাড়া খরা মৌসুমে ঘাসের দামও বেড়েছে।
বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার আরাফাত ইসলাম নামে এক খামারি বলেন, আমি এক বছর বয়সি বাছুর কিনে এনেছিলাম। এখন গরুর বয়স সাড়ে তিন বছর। প্রতিদিন ৭০০ টাকার খাবার খায়। আগে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যেই হয়ে যেত। কিন্তু খাদ্যের যে দাম বেড়েছে, তাতে আমাদের মতো খামারিদের টিকে থাকা কঠিন।
একই এলাকার খামারি স্বপন প্রামাণিক বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে গরু পালন করি। গত বছর ভালোই দাম পেয়েছিলাম। এবার বাজার ভালো না। গত ২০ বছরের খামারজীবনে এমন অবস্থা দেখিনি। তবুও প্রত্যাশা করছি ভালো দাম পাব। যদি দাম সেভাবে না পাই, তাহলে গরু পালনের সংখ্যা কমিয়ে দিতে হবে।
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘাগাছা এলাকায় দুই শতাধিক খামার রয়েছে। আবুল কালাম আজাদ নামে এক খামারি বলেন, আমার মোট ৯টি দেশি জাতের গরু রয়েছে। এদের মধ্যে এবার চারটি কোরবানিতে বিক্রি করা হবে। কয়েকজন দাম বলে গেছে। তবে সেটি আশানুরূপ নয়। যেহেতু সময় আছে, তাই ভালো দামের আশায় আছি। যদি খরচের টাকার সাথে লাভই না ওঠে তাহলে এ ব্যবসা করব কীভাবে?
বগুড়া ভান্ডার ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, এবার আমার খামারে কোরবানিযোগ্য ১২০টা গরু রয়েছে। গত বছর গরুপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হতো। এ বছর বেড়ে ১৫ হাজার টাকায় দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল, শ্রমিক খরচ বৃদ্ধি এবং গরমে গরুর শারীরিক গঠন কম বৃদ্ধি। এ অবস্থায় লাভের মুখ না দেখলে অনেক খামার বন্ধ হয়ে যাবে।
সূরা অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত বছর ৪৮টা গরু বিক্রি করেছিলাম। এবার একটাও ষাঁড় রাখিনি। কারণ রিস্ক নিয়ে এই ব্যবসা করা সম্ভব না। খাবারের দাম যদি নাগালে আসে তাহলে আবারও নতুন করে সিদ্ধান্ত নেব।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।