‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ:
পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা যায়নি * লাইলাতুল বরাত পালিত হবে আগামী ১৭ তাসি’ (১৪ ফেব্রুয়ারী) জুমুয়াহ দিবাগত রাত।
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের কোথাও গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ২৯শে রজবুল হারাম শরীফ, ০২রা তাসি’ (১৩৯২ শামসী) ৩০ জানুয়ারী (২০২৫ খৃঃ) দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রুইয়াতিল হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। কিন্তু দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।
তাই মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়, আজ পবিত্র রজবুল হারাম শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামীকাল ইয়াওমুস সাবত (শনিবার) ৪ঠা তাসি’ ১৩৯২ শামসী (০১ ফেব্রুয়ারী ২০২৫ খৃঃ) হবে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ মুবারক।
তাই শবে বরাত পালিত হবে আগামী (১৭ তাসি, ১৪ ফেব্রুয়ারী) জুমুয়াহ দিবাগত রাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছে নেতানিয়াহু’- গাদি আইজেনকোট
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)