পবিত্র রমজানে মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবীতে অভিভাবক সমাবেশ
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবী জানিয়েছেন সচেতন অভিভাবক মহল। রাজধানীর মালিবাগ মোড়ে ফালইফরাহু চত্ত্বরে এক অভিভাবক সমাবেশে তারা এই দাবী জানান। অভিভাবকগণ বলেন, পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে।
অভিভাবক আব্দুর রউফ বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র রজমান মাস দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য। আর তাকওয়া হাসিলের মাধ্যমে একজন মানুষের মধ্যে নীতি-নৈতিকতা তৈরী হয়। পবিত্র রমজান মাসে পবিত্র সিয়াম পালন, তারাবির নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে দ্বীনি চর্চা বৃদ্ধি পায়। এতে একটি শিশু দ্বীনি চর্চার মাধ্যমে পরিশুদ্ধ মানুষ হয়ে ওঠে।
অভিভাবক আনিসুর রহমান বলেন, একজন শিশু হচ্ছে কাঁচা মাটির মত। শিশু বয়সে তার মধ্যে দ্বীনি চর্চার অভ্যাস তৈরী করতে হবে। সেক্ষেত্রে তাকে সকল ইবাদত বন্দেগী নির্বিঘেœ পালন করার সুযোগ করে দিতে হবে। কিন্তু রজমানে ক্লাসের কারণে তারা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না, রোজা বাধাগ্রস্ত হয়, তারাবীর নামাজ পড়তে পারে না। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নীতি নৈতিকতার যথেষ্ট অভাব দৃশ্যমান হচ্ছে। সে অভাব পূরণে পবিত্র রমজান মাসে দ্বীনি চর্চা করার পূর্ণাঙ্গ সুযোগ পেলে শিক্ষার্থদের মধ্যে ন্যায়-নীতিবোধ, সততা, নৈতিকতাসহ একজন পরিশুদ্ধ মানুষ হবার চেতনা তৈরী হবে।
অভিভাবক শফিউর রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮% জনগণ হচ্ছেন মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের দ্বীনী ও সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য।
আলোচকগণ আরো বলেন, বাংলাদেশের স্কুলগুলো হিন্দু, বৌদ্ধ, খিৃষ্টান বা মজুসীদের বিভিন্ন অনুষ্ঠানে ছুটি দেয়া হয়। অমুসলিমদের পূজা-পার্বনে মুসলমান শিক্ষার্থীদের ছুটির কোন দরকার নেই। মুসলমানরা তো সেই সব দিবসে কোন পূজা করে না।
আলোচকগণ বলেন, ইউরোপ-আমেরিকাসহ কোন অমুসলিম অধ্যুষিত দেশেই মুসলমানদের দিবসগুলোতে ছুটি দেয়া হয় না। বরং ক্লাস-পরীক্ষা চলমান থাকে। তাহলে তাদের দিবসে কেন মুসলমানদের ছুটি দিতে হবে? অবিলম্বে অমুসলিমদের দিবসে মুসলমানদের ছুটি বন্ধ করার দাবী জানান।
অভিভাবকগণ বলেন, গত সরকারের আমলে রমজান মাসে ছুটি না দেয়ার কারণে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। যার দরুণ, গত ২০২৫ সালের রজমান মাসে স্কুলগুলো বন্ধ দেয়া হয়েছিলো। কিন্তু ২০২৬ সালে এসে আবার রোজায় ক্লাস দেয়া হলো, যা খুবই আপত্তিজনক বিষয়।
অভিভাবকগণ বলেন, পবিত্র রমজানে কলেজ বন্ধ। কিন্তু শিশুদের স্কুল খোলা। অথচ শিশুদের জন্য বন্ধ দেয়া বেশি দরকার। তারা আরো বলেন, রমজান মাস শুরু হওয়ার ৭ দিন আগে থেকেই স্কুল বন্ধ দেয়া উচিত, কারণ পবিত্র রমজানের প্রস্তুতি আছে।
অভিভাবকগণ বলেন, অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করতে হবে। নয়ত দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












