পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(৬ষ্ঠ পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
৫. আমার হামিদকে গিয়ে বলো:
ফয়সালের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো, সুলতান আবেগ তাড়িত কন্ঠে আবার বললেন, পুনরায় বলো বৎস! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কী বলেছেন?
ফয়সাল আবারও উত্তর দিলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, আমার হামিদকে গিয়ে বলো। সুলতান আবারও তাকে থামিয়ে তার হাতে মুদ্রা ভর্তি একটি থলে দিলেন।
এরপর পুনরায় তাকে বলতে বললেন, ফয়সাল আবার বললো, আমার হামিদকে গিয়ে বলো। সুলতান আরেকটি থলি তার হাতে দিলেন।
তাহাসিন পাশার চোখ গড়িয়ে ততক্ষণে অঝোর ধারায় পানি পড়ছে। এতগুলো বছর তিনি সুলতানের পাশে আছেন। সারা জীবন তিনি নিজের পাশে থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সুলতানের মুহব্বত দেখেছেন।
কী গভীর টান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি। তা খুব কাছ থেকেই দেখেছেন তিনি।
আর আজকে সেই মুহব্বতের এমন স্বীকৃতি তাকেও আবেগ আপ্লুত করেছে। তিনি কাঁদতে কাঁদতে ঐ ব্যক্তিকে বললেন, এই অর্থ কী তোমার জন্য যথেষ্ট নয়? সে বললো অবশ্যই যথেষ্ট, আমি এটা দিয়ে খুব সহজেই আমার ঋণ পরিশোধ করতে পারবো। লোকটা চলে গেলো।
তাহাসিন পাশা তখনও কাঁদছেন। তিনি বললেন, সুলতান আপনি তো প্রায় সব অর্থই তাকে দিয়ে দিচ্ছিলেন? সুলতান আব্দুল হামিদ খান অনুতাপের স্বরে বললেন, এটা তুমি কী বলছো পাশা?
والله بالله لو طلب كل ثرْوَتي وسلطتي لكنت أعطيته. كنتُ أعمل ليلة البارحة يا باشا غَفَوتُ على طاولتي ونسيت الصلاة على النبي صلى الله عليه وسلم لقد أخطأتُ يا باشا.
‘মহান আল্লাহ পাক উনার কসম! মহান আল্লাহ পাক উনার কসম!! যদি সে আমার সমস্ত সম্পদ ও রাজত্বও চাইতো, তাহলে আমি তাকে তাও দিয়ে দিতাম। গতরাতে আমি কাজ করছিলাম, হে পাশা! কাজ করতে করতে টেবিলের উপরই ঘুমিয়ে পড়েছিলাম। তাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করতে আমি ভুলে যাই। অনেক বড় ভুল হয়ে গেছে হে পাশা।’
মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করুন। তারপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুস সালাম মুবারক (জবান মুবারক) থেকে ‘আমার হামিদ’ কথাটি শুনতে পাওয়াই। আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। সুবহানাল্লাহ!
৬. পবিত্র দুরূদ শরীফ উনার সম্মানার্থে কবরের আযাব মাফ:
কিতাবে বর্ণিত রয়েছে-
رُوِىَ اَنَّ اِمْرَاَةً رَاَتْ وَلَدَهَا بَعْدَ الْمَوْتِ يُعَذَّبُ فَحَزِنَتْ لِذٰلِكَ وَبَكَتْ ثُمَّ رَاَتْهُ بَعْدَ ذٰلِكَ وَهُوَ فِـى النُّوْرِ وَالرَّحْمَةِ فَسَاَلَتْهُ عَنْ ذٰلِكَ فَقَالَ مَرَّ رَجُلٌ بِالْمَقْبَرَةِ فَصَلّٰى عَلَى النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَهْدٰى ثَوَابَهَا لِلْاَمْوَاتِ فَحَصَلَ نَصِيْبِىْ مِنْ ذٰلِكَ الْمَغْفِرَةِ فَغُفِرَ لِىْ
অর্থ: বর্ণিত রয়েছে যে, একজন মহিলা উনার ছেলে মারা যাওয়ার পর তিনি স্বপ্নে দেখলেন, উনার ছেলেকে শাস্তি দেয়া হচ্ছে। ফলে তিনি চিন্তিত হলেন এবং কান্না করলেন। এর কিছুদিন পর ঐ মহিলা তিনি আবার উনার ছেলেকে স্বপ্নে দেখলেন যে, উনার ছেলে সম্মানিত নূর এবং সম্মানিত রহমত মুবারক উনাদের মধ্যে রয়েছেন। তিনি উনার ছেলেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। জবাবে ছেলে বললেন, ‘এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করেন এবং সেই নেকী সমস্ত মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া করেন। সেই (সম্মানিত রহমত, বরকত,) মাগফিরাত মুবারক উনার একটা অংশ আমার নছীবে অর্জিত হয়েছে। তাই আমাকে ক্ষমা করে দেয়া হয়েছে।” সুবহানাল্লাহ! (তাযকিরাতুল ওয়ায়িযীন)
৭. একবার পবিত্র দুরূদ শরীফ পাঠের বরকতে ৭০ হাজার কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেলো:
একবার এক মহিলা হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে হাযির হয়ে বললো, হে শায়েখ! আমার একটি কন্যা সন্তান ছিলো সে আজ মারা গেছে। আমি তার অবস্থা স্বপ্নে দেখতে চাই। আপনি আমাকে এমন কোন তদবীর বলে দিন, যার সাহায্যে আমি তাকে স্বপ্নে দেখতে পারি। তিনি মহিলাকে তদবীর শিখিয়ে দিলেন। আপনি আজকে পবিত্র ছলাতুল ঈশা উনার পর চার রাকায়াত নফল নামায পড়বেন, যার প্রত্যেক রাকায়াতে পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার সাথে পবিত্র সূরা তাকাছুর শরীফ একবার পাঠ করবেন। অতঃপর শুয়ে পড়বেন। ঘুম না আসা পর্যন্ত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। উক্ত মহিলা তরতীব অনুযায়ী আমল করে ঘুমিয়ে গেলেন। তারপর স্বপ্নে স্বীয় কন্যাকে খুব কষ্ট ও আযাবের মধ্যে আলকাতরার পোশাক পরিহিত, হাত বাধা এবং পায়ে জাহান্নামের বেড়ি পরানো অবস্থায় দেখতে পেলেন। নাউযুবিল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭৯)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫৭)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ বিরোধীরা কিতাব থেকে দলীল মুছে ফেলছে!!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭৮)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫৬)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৬১)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭৭)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫৫)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)