পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(৪র্থ পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
৩. কালো চেহারা ও কঠিন আযাব থেকে রক্ষা করলেন:
(ঘুমের ভিতর দেখতে পেলাম) আমার বাবার মাথার নিকট চারজন হাবশী লোক দাঁড়ানো, তাদের প্রত্যেকের হাতে লোহার দ-। তাদের একজন আমার বাবার মাথার নিকট, একজন পায়ের কাছে, একজন ডানদিকে এবং আরেকজন বামদিকে। হঠাৎ একজন অত্যন্ত সুন্দর ব্যক্তিত্ব মুবারক আসলেন, তিনি দুটি সবুজ পোশাক মুবারক পরিহিত। তিনি তাদেরকে বললেন, ‘তোমরা পিছু হটো।’ এরপর তিনি আমার বাবার চেহারার উপর থেকে কাপড় সরিয়ে ফেললেন। অতঃপর উনার হাত মুবারক আমার বাবার চেহারায় বুলিয়ে দিলেন। তারপর আমাকে বললেন, তোমার বাবার চেহারা মহান আল্লাহ পাক তিনি উজ্জ্বল করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
তখন আমি বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক! আপনি কে? তিনি বললেন, আমি সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আমি আমার বাবার মুখ থেকে কাপড় সরালাম, দেখি উনার মুখ একেবারে সাদা ও উজ্জ্বল। এরপর আমি উনার সবকিছু ঠিকঠাক করে দাফনের ব্যবস্থা করলাম অর্থাৎ কবর দিলাম। (আল ক্বওলুল বদী’ ২৩৭-২৩৮ পৃষ্ঠা)
তখন থেকেই আমি নিয়ত করেছি যে, সর্বদা দায়িমীভাবে পবিত্র দুরূদ শরীফ পাঠ করবো।
৪. অনুরূপ আরো একখানা ঘটনা:
হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি উপরোক্ত ঘটনার অনুরূপ আরেকটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন-
رأيت رجلاً من أهل الحج يكثر الصلاة على النبي صلى الله عليه وسلم فقلت له هذا موضع الثناء على الله عز وجل فقال ألا أخبرك أنني كنت في بلدي ولي أخ قد حضرته الوفاة فنظرته فإذا وججه قد أسود وتخيلت أن البيت قد أظلم فأحزنني ما رأيت من حال أخي فبينما أنا كذلك إذ دخل علي رجل البيت وجاء أخي ووجه كأنه السراج المضيء فكشف عن وجه أخي ومسحه بيده فزال ذلك السواد وصار وجهه كالقمر فلما رأيت ذلك فرحت قلت له من أنت جزاك الله خيراً عما صنعت فقال أنا ملك موكل بمن يصلي على النبي صلى الله عليه وسلم أفعل به هكذا وقد كان أخوك يكثر من الصلاة على النبي صلى الله عليه وسلم وكان قد حصلت له محنة فعوقب بسواد الوجه ثم أدركه الله عز وجل ببركة صلواته على النبي صلى الله عليه وسلم فأزال عنه ذلك السواد وكساه هذا
অর্থ: আমি একবার পবিত্র হজ্জ পালনকারীদের মধ্যে এমন এক ব্যক্তিকে দেখলাম, যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি খুব বেশি পবিত্র দুরূদ শরীফ পাঠ করছিলেন। আমি তাকে বললাম, এটাতো মহান আল্লাহ পাক উনার প্রশংসার স্থান (এখানে আপনি পবিত্র দুরূদ শরীফ পাঠ করছেন কেন?)
তিনি বললেন, আমি কী আপনাকে এ বিষয়ে একটি ঘটনা বলবো? (আমি বললাম, হ্যাঁ; বলুন।) তিনি বললেন, আমি আমার শহরে/দেশে ছিলাম, আমার ভাইয়ের মৃত্যুর সময় উপস্থিত হলো। আমি তার মুখের দিকে তাকালাম, দেখি তার মুখ কালো হয়ে গেছে, আর মনে হলো পুরো ঘরটাই অন্ধকার হয়ে গেছে। ভাইয়ের এই অবস্থা দেখে আমি ভীষণ চিন্তিত হলাম।
আমি তখনও সেই অবস্থায় আছি, এমন সময় হঠাৎ এক ব্যক্তি ঘরে প্রবেশ করলেন। তিনি আমার ভাইয়ের দিকে গেলেন, আর উনার চেহারা মুবারক ছিলেন জ্বলন্ত প্রদীপের ন্যয় উজ্জ্বল। তিনি আমার ভাইয়ের মুখের কাপড় সরালেন এবং তার চেহারায় উনার হাত মুবারক বুলালেন, সঙ্গে সঙ্গে কালোভাব চলে গেলো, তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেলো। সুবহানাল্লাহ!
আমি যখন এটা দেখলাম অত্যন্ত আনন্দের সাথে বললাম, ‘আপনি কে? মহান আল্লাহ পাক তিনি আপনার এই কাজের জন্য আপনাকে উত্তম প্রতিদান দিন। তিনি বললেন, ‘আমি সেই ফেরেশতা, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠকারীদের দেখাশোনা করার জন্য। আমি তাদের সঙ্গে এভাবেই আচরণ করি। তোমার ভাইও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অধিক পরিমাণে পবিত্র দুরূদ শরীফ পাঠ করতেন। তবে তার উপর একটি মুসীবত আপতিত হয়েছিলো যার কারণে তার চেহারা পরিবর্তন হয়ে কালো হয়ে গিয়েছিলো। কিন্তু মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত নবী ও রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠের বরকতে সেই কালোভাব দূর করে দিয়ে তাকে উজ্জ্বলতা ও সৌন্দর্য্যে আচ্ছাদিত করলেন। সুবহানাল্লাহ! (আল কওলুল বদী’ ২৩৮ পৃষ্ঠা)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৬)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৯)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৮)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৭)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৬)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)