পবিত্র আরবী হরফ উনার পরিচয় (১১)
মাখরাজ উনার বিবরণ:
যেসব জায়গা থেকে আরবী হরফ উচ্চারণ করতে হয়, উচ্চারণের সেই জায়গাগুলোকে মাখরাজ বলা হয়। মাখরাজ ১৭টি যথা:
১নং মাখরাজ : হলক্বের (কন্ঠনালীর) নিচের ভাগ থেকে ه -ء
২নং মাখরাজ : হলক্বের (কন্ঠনালীর) মধ্য ভাগ থেকে ح - ع
৩নং মাখরাজ : হলক্বের (কন্ঠনালীর) উপরিভাগ থেকে خ - غ
৪নং মাখরাজ : জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ق
৫নং মাখরাজ : জিহ্বার গোড়ার একটু আগে বাড়িয়ে, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ك
৬নং মাখরাজ : জিহ্বার গোড়ার (বাম পাশের) কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ض
৭নং মাখরাজ : জিহ্বার মাঝখান, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ى - ش- ج
৮নং মাখরাজ : জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ل
৯নং মাখরাজ : জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ن
১০নং মাখরাজ : জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়েر
১১নং মাখরাজ : জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ت - د - ط
১২নং মাখরাজ : জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ث - ذ - ظ
১৩নং মাখরাজ : জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ز - س - ص
১৪নং মাখরাজ : নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ف
১৫নং মাখরাজ : দুই ঠোঁট হতে ب - م - و পড়া হয়। ب দুই ঠোঁটের ভিতর অংশ, م দুই ঠোঁটের বাহির (শুকনা) অংশ হতে উচ্চারিত হয়। ب ও م উচ্চারণের সময় দুই ঠোঁট মিশে যায়। কিন্তু و উচ্চারণের সময় দুই ঠোঁটের মাঝখানে ফাঁক থাকে।
১৬নং মাখরাজ : মুখের খালি জায়গা হতে মাদ্দের হরফ পড়তে হয় مِى - مُو - مَا
১৭নং মাখরাজ : নাকের ভিতর থেকে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন اُمُّ - اَنَّ
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।