পদ্মা সেতুর ব্যয় আরও বাড়ছে, বাড়ছে সময়ও
-প্রায় ৩৩ হাজার কোটিতে পৌঁছাবে ব্যয়
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
খরচ বাড়ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের, সেই সঙ্গে বাড়ছে সময়ও। সময় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেতু বিভাগ। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডলারের দাম বৃদ্ধি, পাইল ফাউন্ডেশনের নকশা পরিবর্তন, ভ্যাট (মূল্য সংযোজন কর) ও আয়কর বৃদ্ধি, ৪০০ কেভি (কিলোভোল্ট) ট্রান্সমিশন টাওয়ার ফাউন্ডেশন প্ল্যাটফর্মের নকশার জন্য বৃদ্ধিপ্রাপ্ত খরচ বাড়ছে। এজন্য সদ্য সমাপ্ত হওয়া প্রকল্পে আরও ২ হাজার ৬৮২ কোটি টাকা চেয়েছে সেতু বিভাগ। এছাড়া এ অর্থ সংশ্লিষ্ট খাতে খরচের জন্য আরও এক বছর সময় বৃদ্ধির প্রয়োজন। ফলে সদ্য সমাপ্ত হওয়া পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেতু বিভাগ।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পের ব্যয় এখন বেড়ে দাঁড়াবে ৩২ হাজার ৮৭৫ কোটি ৫৪ লাখ কোটি টাকা। সর্বশেষ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। নতুন করে প্রকল্পের ব্যয় বাড়ছে মূলত সমাপ্ত হওয়া কাজের বিল পরিশোধের জন্য। ২০২৩ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন প্রস্তাবে আরও এক বছর মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে।
সেতু বিভাগ জানায়, সরকার বিভিন্ন সময়ে ভ্যাট ও আয়কর বৃদ্ধি করেছে। বিদেশি ঠিকাদারদের ক্ষেত্রে ভ্যাট এবং আয়কর সাড়ে ১০ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। মূল সেতুর জন্য অতিরিক্ত ভ্যাট ও আয়কর বাবদ খরচ হয়েছে ৪০৫ কোটি টাকা এবং নদী প্রশিক্ষণের জন্য ২৮২ কোটি টাকা।
২০০৭ সালে ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। পরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয়ও বাড়ে। ২০১১ সালে ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকার সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদন পায়। ২০১৬ সালে আরও আট হাজার ২৮৬ কোটি টাকা ব্যয় বাড়ালে মোট ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। সবশেষ প্রকল্পের মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকায় দাঁড়িয়েছে। এর পুরো টাকাই সরকারি অর্থায়ন। নতুন করে যে অর্থ বাড়ছে তাও সরকারি কোষাগার থেকে মেটানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












