‘পথের ফকির হয়ে গেছি, পকেটে মাত্র ২৪০ টাকা আছে’
‘ভাই পথের ফকির হয়ে গেছি। পকেটে মাত্র ২৪০ টাকা আছে। চাঁদ রাতে বিক্রির পর দোকানে সব মালামাল রেখে গিয়েছিলাম। আমার চারটা দোকান ছিল। আর আজ এসে দেখি কিছুই নাই। সবাইকে জানিয়ে দোকান উচ্ছেদ করা উচিত ছিল। আমার মতো শত শত মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছে। তারা এসে দেখবে তাদের দোকান ও মালামাল কিছুই নাই। এখন পরিবার-পরিজন নিয়ে আমাদের কী গতি হবে সেটা আল্লাহ জানেন।’
কথাগুলো বলছিলেন বঙ্গবাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন। অস্থায়ী মার্কেটের জায়গায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জানিয়ে দোকান উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন।
অবশ্য এমন অভিযোগ তার একার নয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০ জনের মতো ব্যবসায়ী উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বঙ্গবাজারের অস্থায়ী মার্কেটের সব জিনিসপত্র এরই মধ্যে অপসারণ করা হয়েছে। কেবলমাত্র পুরো মাঠজুড়ে বাঁশের কাঠামো রয়েছে। উচ্ছেদের দায়িত্ব পালন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। ভেকুর সাহায্যে সামনের দিক থেকে বাঁশের ও কাঠ দিয়ে তৈরি করা অস্থায়ী দোকান ভেঙে এক পাশে সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেসব বাঁশ ও কাঠ স্থানীয় ভাসমান মানুষজন যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। রিকশা, ভ্যানগাড়ি এমনকি সিএনজির উপরে তুলেও বাঁশ নিয়ে যেতে দেখা যায়।
ভেকু চালক রাজন মিয়া বলেন, ব্যবসায়ীদের তাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়। আর উচ্ছেদের বিষয়টি হুট করে হয়নি। আগে থেকেই জানানো হয়েছিল। ১৫ এপ্রিল পর্যন্ত সরে যাওয়ার আল্টিমেটাম ছিল। নিয়ম মেনেই গতকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুনর্বাসনে সরকারের সহায়তা চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা:
বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পুনর্বাসন সহায়তা প্রত্যাশা করছেন বঙ্গবাজারের খুচরা ব্যবসায়ীরা।
জাহিদুল ইসলাম রানা নামে এক ব্যবসায়ী বলেন, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা না করেই এমন সিদ্ধান্ত নেওয়াটা অযৌক্তিক। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে পরিবার পরিজন নিয়ে কীভাবে জীবন ধারণ করব? মালিক সমিতি আমাদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেনি। আপনারাই বলেন, যদি আমরা জানতাম যে এই সময়ে উচ্ছেদ করা হবে তাহলে কি নিজেদের জিনিসপত্র দোকানে রেখে চলে যেতাম? তাছাড়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। এখনো ক্ষতিগ্রস্ত হলাম আমরা। অথচ আমাদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি। এখন আবার আমাদের না জানিয়ে উচ্ছেদ করা হয়েছে। সবদিক দিয়েই আমাদের অনেক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকা-ে ভস্মীভূত হয় রাজধানীর সবচেয়ে পুরনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। পরে এই মার্কেটের আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পরিকল্পনা অন্যুায়ী ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’ ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ১০ তলাবিশিষ্ট এ ভবনে গ্রাউন্ড ফ্লোরে মোট ৩৮৪টি, প্রথম তলায় ৩৬৬টি, দ্বিতীয় তলায় ৩৯৭টি, তৃতীয় তলায় ৩৮৭টি, চতুর্থ তলায় ৪০৪টি, পঞ্চম তলায় ৩৮৭টি, ষষ্ঠ তলায় ৪০৪টি ও সপ্তম তলায় ৩১৩টি দোকান থাকবে। এছাড়া, অষ্টম তলায় দোকান মালিক সমিতির অফিস, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের আবাসনের ব্যবস্থা রাখা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।