পথশিশুদের ৮৫ শতাংশই মাদকাসক্ত
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার ৯ থেকে ১৮ বছর বয়সী পথশিশুদের ৮৫ শতাংশই মাদকাসক্ত বলে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। ফোরামের দেয়া তথ্য মতে, দেশে পথশিশুর সংখ্যা ৩৪ লাখ। এদের অর্ধেকই অবস্থান করছে রাজধানী ঢাকায়। এরমধ্যে ৩৭.৮ শতাংশ পথশিশু দারিদ্র্যের কারণে, ১৫.৪ শতাংশ বাবা-মায়ের শহরে আসার কারণে এবং ১২.এক শতাংশ কাজের সন্ধানে বাড়ি ছেড়েছে।
রাজধানীর ধানম-িস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে ‘পথশিশু ও কর্মজীবী শিশুদের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
প্রফেসর ড. গোলাম রহমান বলেন, রেলওয়ে স্টেশন থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পথশিশুদের নিয়ে আমরা কাজ করছি। সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করব যেন পথশিশু সমাজ থেকে নির্মূল করতে পারি।
ডা. মোহাম্মদ খলিল উল্লাহ বলেন, পথশিশুদের নিয়ে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা কাঙ্কিত ফলাফল অর্জন করতে পারছে কিনা তা পরিবীক্ষণ করতে হবে।
বক্তারা বলেন, পথশিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, খোলা আকাশ, পার্ক, ফুটপাত বা রেলস্টেশনই তাদের আশ্রয়। তারা মানুষের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটায় এবং সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকে। ফলে তারা অপরাধপ্রবণ হয়ে ওঠে। পথশিশুদের দেশের সম্পদে পরিণত করা না গেলে তারা একসময় সমাজের জন্য হুমকি হয়ে উঠবে। এ কারণে পথশিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৮ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশ
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক থেকে সরকারের ঋণ ২৪ হাজার কোটি টাকা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)