পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
, ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পচে নষ্ট হয়ে যাওয়া, ফাটা ও গলে যাওয়া খাবার অনুপযোগী আম থেকে পাল্প তৈরির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। এসব আমের পাল্প কিনে নিচ্ছে দেশের বড় বড় জুস কোম্পানিগুলো। নামমাত্র মূল্যে ১০০ টাকা মণ দরে এসব নি¤œমানের আম সংগ্রহের পর তা থেকেই প্রস্তুত হচ্ছে আমের জুসের প্রধান কাঁচামাল পাল্প। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রতিদিন শত শত টন এমন আম থেকে তৈরি হচ্ছে আমের পাল্প। স্থানীয় প্রশাসনের গাফেলতি ও উদাসিনতায় এমন পাল্প তৈরির কারখানা গড়ে উঠলেও নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌসুমের শেষ দিকেও জমজমাট কোনাবেচা দেশের সবচেয়ে বড় আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। এখনো বাজার সরগরম আশি^না জাতের আমে। এ বাজারেই গড়ে উঠেছে অর্ধশতাধিক আমের আড়ত। বাজার ও এসব আড়তে কাঁচা ও পাকা জাতের আশি^না আম বিক্রি হচ্ছে ১৫০০-২০০০ টাকা মণ দরে। অথচ একই বাজারে একই জাতের আম মিলছে ১০০ টাকা মণ দরেও। তাও প্রতি মণ আমে কৃষককে দিতে হচ্ছে ৫২-৫৫ কেজি। পচে নষ্ট হয়ে যাওয়া, ফাটা ও গলে যাওয়া খাবার অনুপযোগী এসব আম নামমাত্র মূল্যে কিনে নিচ্ছেন আড়তদাররা। এরপর এসব আম যাচ্ছে পাল্প প্রস্তুতকারক কোম্পানিগুলোতে।
আমচাষি ও আড়তদাররা জানান, বিভিন্ন পোকা ও নানারকম ছত্রাকের আক্রমণ এবং অতিরিক্ত বৃষ্টির প্রভাবে চলতি বছর আশি^না আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি পঁচে যাওয়া এসব আম গাছ থেকে পড়েই নষ্ট হচ্ছে। খাবার অনুপযোগী হওয়ায় বাজারে নিতে চান না ক্রেতারা। এমন অবস্থায় নামমাত্র মূল্যে এসব আম কিনছেন কানসাট বাজারের আড়তদাররা।
সরেজমিনে দেখা যায়, নি¤œমানের পঁচে নষ্ট ও দাগ লাগা এসব আম কিনে নেয়া হয়। এরপর সবচেয়ে খারাপ আম আলাদা করে তা ক্যারেটভর্তি করে নিয়ে গিয়ে মণপ্রতি ২০০-৩০০ টাকা লাখে বিক্রি করা হয় পাল্প প্রস্তুতকারক কোম্পানীতে।
নাম প্রকাশ না করার শর্তে এক আড়তদার জানান, সকলেই প্রকাশ্যেই এসব আম কিনছে কানসাট বাজারে। তাই আমরাও কিনছি। এসব নষ্ট হওয়া আম যেহেতু খাবার উপযোগী নয়, তাই বাজারে এর কোনরকম চাহিদা নেই। সেই সুযোগ কম দাম দিয়ে এসব আম কিনে মনপ্রতি ২০০-৩০০ টাকা লাভে পাল্প কোম্পানিতে বিক্রি করছি। আমরা এসব আম না কিনলে ফেলে দিতে হতো। এসব আম কানসাট বাজার থেকে সরাসরি পাশের উপজেলা গোমস্তাপুরের বোয়ালিয়ায় চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানী লিমিটেডের ফ্যাক্টরিতে।
পচা আম দিয়ে পাল্প উৎপাদনকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিলুজ্জামান। তিনি জানান, নিরাপদ খাদ্য আইনে এধরনের আম দিয়ে পাল্প বা জুস তৈরি মারাত্মক অপরাধ। কারন এতে চরম স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












