উপজাতি বিচ্ছিন্নতাবাদী দের অবরোধ:
নৌকায় পচছে কলা-জাম্বুরা-পেঁপেসহ নানা কাঁচামাল
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ রবি , ১৩৯২ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের অবরোধের কারণে আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা কাঁচামাল। ব্যবসায়ীরা এসব মালামাল জেলার বাইরে পরিবহন করতে পারছে না। অবরোধের কারণে কোনো ট্রাক, মিনিট্রাক না ছাড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে প্রায় দুই কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে জানান তারা।
শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে ইঞ্চিনচালিত বোটে কলা, জাম্বুরা, পেঁপেসহ বিভিন্ন কাঁচামাল বোটেই পচে নষ্ট হচ্ছে।
কাঁচামাল ব্যবসায়ী সোহেল জানান, জুমুয়াবার বিভিন্ন উপজেলা থেকে কাঁচামাল নিয়ে আসেন কৃষকরা। অবরোধের কারণে এসব মালামাল জেলার বাইরে নেওয়া সম্ভব হয়নি। ফলে এসব পণ্য নৌকায় পচে নষ্ট হচ্ছে।
রাঙ্গামাটিতে অবরোধ, নৌকায় পচছে কলা-জাম্বুরা-পেঁপেসহ নানা কাঁচামাল
ব্যবসায়ীরা জানান, শনিবার ট্রাক মালিক সমিতির নেতারা ট্রাক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানান। কিন্তু রাতেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এখন রোদে পুড়ে নৌকায় তা নষ্ট হচ্ছে।
রাঙ্গামাটি ট্রাক মিনিট্রাক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বিগত সময়ও আন্দোলনের নামে গাড়ি ভাঙচুরসহ চালকদের মারধর করা হয়েছে। জুমুয়াবার ট্রাক, মিনিট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করা হয়। কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাইনি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান জানান, প্রশাসন নিরাপত্তা দিলে কাঁচামাল ব্যবসায়ীদের যে কয়টি গাড়ি দরকার দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)