নিশ্চয়তা দিলে শাক-সবজি, আম নেবে রাশিয়া -কৃষিমন্ত্রী
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাশিয়ার শীতকাল অনেক লম্বা। এ সময়ে তাদের কোনো ফসল হয় না।
শীতকালে বিভিন্ন সবজিসহ আমাদের দেশে যে ফসলগুলো উৎপাদন হয়, যেমন- ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, এগুলো রাশিয়ায় রপ্তানি করা সম্ভব। ঝুঁকিমুক্ত শাক-সবজির নিশ্চয়তা দিতে পারলে বাংলাদেশ থেকে এসব সবজি নেবে দেশটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাক বলেন, এক সময় আমরা রাশিয়ায় অনেক আলু পাঠাতাম। কিন্তু নানা কারণে তা বন্ধ হয়ে যায়। রাশিয়া বিধিনিষেধ তুলে নিয়েছে, এখন আমরা আবার দেশটিতে আলু পাঠানোর ব্যবস্থা করবো। আলুর জন্য আমাদের আবহাওয়া খুবই উপযোগী। এখন আমরা উৎপাদন বাড়িয়ে রাশিয়ায় রপ্তানি করার উদ্যোগ নিচ্ছি। আম রপ্তানিরও সম্ভাবনা আছে। সব মিলিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত খুবই আন্তরিক। কিছু কিছু সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে বিপুল শাক-সবজি, ফলমূল আমরা রাশিয়ায় পাঠাতে পারবো।
রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের ফুলকপির প্রশংসা করেছে জানিয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তা দিতে পারলে রাশিয়া বাংলাদেশ থেকে এই সবজি কিনবে। রাশিয়ার প্রতি সবসময় আমরা দুর্বল। স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে। যে কারণে চিরদিন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে দেশটির। পৃথিবীর মাত্র তিনটি দেশ থেকে পটাশিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ সার আনা যায়। তারা হলো: বেলারুশ, রাশিয়া ও কানাডা। প্রতি টন পটাশিয়াম আমরা ২১৯ ডলারেও কিনেছি। সেটি আমাদের এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ ডলারেও কিনতে হয়েছে।
করোনা ও রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে এমনটি হয়েছে। এখন দাম কিছুটা কমের দিকে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে প্রথম দিকে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছে। নিষেধাজ্ঞা উঠেছে, এলসিসহ সার আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি।
মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। আমরা আবার রাশিয়ার সঙ্গে আমাদের যে সমঝোতা রয়েছে, সেটি নবায়ন করার ব্যাপারে আলাপ করেছি। দ্রুতই এটি নবায়ন হবে এবং রাশিয়া থেকে আমরা পটাশিয়াম আনার প্রক্রিয়া শুরু করবো। এর আগে একটি প্রস্তাব উঠেছিল, কিন্তু সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা সেটি স্থগিত রেখেছে। আরেকটি হলো ডায়ামোনিয়াম ফসফেট। এটি সৌদি আরব ও অন্য দেশগুলো থেকে আমদানি করি। রাশিয়া থেকেও আনতে পারি। তাদের প্রস্তাব ভালো। দামও সুলভ। খুব তাড়াতাড়ি রাশিয়া থেকে ডায়ামোনিয়াম ফসফেট আনবো বলে আশা করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সার, আমরা ব্যাপকভাবে ব্যবহার করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












