নির্বাহীশূন্য দুদকে স্থবিরতা
, ০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাহীশূন্য অবস্থায় এক মাস পার করেছে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী একমাত্র সংস্থা- দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সদস্য সংখ্যা কতজন হবে, তা সংশোধিত নতুন অধ্যাদেশ অনুযায়ী চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত নতুন নির্বাহীসহ (চেয়ারম্যান) কমিশন পাচ্ছে না দুদক।
জানা গেছে, জাতীয় সংসদে কমিশনের সদস্য সংখ্যার বিষয়টি চূড়ান্ত হবে। দুদক (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর গেজেট অনুসারে কমিশনের সদস্য সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট রয়েছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। এই নোট অব ডিসেন্ট রেখেই দুদক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সালের ৭৯ নং অধ্যাদেশ) এর গেজেট প্রকাশ হয়েছে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর। অন্তর্বর্তী সরকারের আমলের এই গেজেটটি প্রকাশের দিন থেকেই কার্যকর।
এদিকে কমিশনের অনুপস্থিতিতে মামলা, অনুসন্ধান, তদন্ত, অভিযানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত কে নেবে, সেটি দুদক আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকায় বারবার প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। ফলে চলমান অনুসন্ধান ও তদন্ত এবং কিছু নিয়মিত রুটিন কার্যক্রম ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যত থমকে আছে।
কমিশনের বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, কার্যক্রম চলছে। কমিশন সচিবের নির্দেশে প্রশাসনিক কাজগুলো নিয়মিত চলছে। তিনি জানান, দৈনন্দিন কাজগুলো চলছে, আগের অনুসন্ধান, তদন্ত যেভাবে চলছিল সেভাবেই চলছে। শুধু কমিশনের সিদ্ধান্তের জন্য যেসব বিষয় রয়েছে, সেগুলো বন্ধ আছে।
‘কমিশনের কার্যক্রম স্থবির’- এমনটা বলা যাবে, এমন প্রশ্নে এ কর্মকর্তা বলেন, স্থবির বলা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশিকে বিএসএফের গুলি, ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেপ্তার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে আবার মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে যা আছে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে -অর্থমন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকটে বিপাকে রাইডশেয়ারিং চালকরা, আয় নেমেছে অর্ধেকে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)