নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গীরা এখন যা ভাবছে
সরকার পতনের এক দফা দাবিতে এত দিন ৩৬টি রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলন করছিল বিএনপি। এর মধ্যে গত বুধবার সমমনা দলের একটি কল্যাণ পার্টি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এখন কয়েকজন রাজনৈতিক নেতার আন্দোলনের মাঠে অনুপস্থিতি, কারো কারো হঠাৎ আড়াল হয়ে যাওয়ার বিষয়টিও নানা আলোচনার জন্ম দিচ্ছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দুই দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকেও জোট শরিকদের নির্বাচনে অংশগ্রহণের শঙ্কা নিয়ে আলোচনা হয়।
নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, জাগপা, এনডিপিসহ কয়েকটি দলের সঙ্গে বিভিন্ন মহল আলোচনা চালাচ্ছে। তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগ্রহী করতে সরকারসংশ্লিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও বৈঠক করছেন। গত মঙ্গলবার সৈয়দ ইবরাহিমের বাসায় হওয়া বৈঠকেও এই দলগুলো ছিল। তবে গণঅধিকার ও এনডিপি নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেবে না বলে জানায়।
এনডিপি সভাপতি আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ আল হারুন এক বিবৃতিতে বলেছেন, যারাই বর্তমান ফ্যাসিস্ট সরকারের মেয়াদ দীর্ঘায়িত করায় সহযোগিতা করবে, তারাই হবে জাতীয় বেঈমান এবং তারাই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
গণতন্ত্র মঞ্চের নেতারা অবরোধের সমর্থনে মিছিল-পরবর্তী সমাবেশে বলেন, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হুমকি-ধমকি ও লোভ-লালসা দিয়ে বিরোধী শিবির থেকে দু-চারজন নেতাকর্মীকে ভাগিয়ে নির্বাচনে নেওয়ার অপচেষ্টা করে সরকারের শেষরক্ষা হবে না।
এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনে যাবে না বলে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
বিএনপির সঙ্গে সরাসরি যুগপৎ আন্দোলনে না থাকলেও রাজনীতির মাঠে এখন জামাত ও তাদের সমমনা।
সরকারের বিরুদ্ধে এই দুই দল আন্দোলন করছে। নিবন্ধন বাতিল হওয়া জামাতের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত স্পষ্ট। তবে চরমোনাই পীরের দল নিয়ে নানা ধরনের আলোচনা আছে।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বর্তমান বাস্তবতায় নির্বাচনে যাওয়ার কোনো পরিবেশ নেই।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।