নির্বাচন নিয়ে ফের সংশয় উৎকণ্ঠা বিএনপির
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছে বিএনপি।
গত বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই উৎকণ্ঠা-উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতিদ্রুত সব ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়। এ ছাড়া বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সৃষ্ট পরিস্থিতি নিয়ে অন্তর্র্বতী সরকারের সমালোচনা করে বলা হয়, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্র্বতী সরকার ‘ব্যর্থ’ হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ বেশ কজন সিনিয়র নেতা গতকাল কয়েকটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত ষড়যন্ত্রই হোক না কেন জাতীয় নির্বাচন আর পেছানো যাবে না। নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাবে।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। নির্বাচন বানচাল করতেই এই ষড়যন্ত্র। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। জনগণের সমর্থন না নিয়ে ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনা নিজেকে দানবে পরিণত করেছেন। মূলত জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে তা-ই টিকে থাকবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আশুলিয়ায় ছুটির মধ্যে এক কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটির দিনেও বসলো ক্রয় কমিটির বৈঠক, মিললো এলএনজি কেনার অনুমোদন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংবাদ সম্মেলন করে আ’লীগের ১৫ নেতার পদত্যাগ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জামাত নেতার, দল থেকে বহিষ্কার
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না সরকার, ভারতের দাবি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ৫ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা -ফখরুল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক -আইনমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীর্ষ মাদক কারবারিদের নির্মোহ তালিকা তৈরি হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান -কাদের সিদ্দিকী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)