নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপির অর্ধশত নেতা!
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যমান সংবিধানের আলোকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে ধারাবাহিক হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি। পাশাপাশি দলের অখ-তা রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির দায়িত্বশীল নেতারা। ভাঙন রোধে সব রকম চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। তবে, শেষ রক্ষা হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা।
জানা গেছে, বিএনপির অন্তত অর্ধশত নেতা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এরইমধ্যে দলের কেন্দ্রীয় কমিটির দুইজন নির্বাহী সদস্য ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’-এর ব্যানারে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, বিএনপির অন্তত ১২৫ জন নেতা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।
কেবল ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ নয়, নির্বাচন করতে আগ্রহী বিএনপি নেতাদের জন্য আরও অন্তত পাঁচটি প্ল্যাটফর্ম প্রস্তুত রয়েছে। কেউ নির্বাচন করতে চাইলে ওইসব প্ল্যাটফর্মে ভিড়তে পারবেন। তফসিল ঘোষণার আগে থেকে বিএনপির ৬০ থেকে ৭০ জন নেতাকে টার্গেট করে এসব প্ল্যাটফর্মের উদ্যোক্তারা নানা মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ৪০/৫০ জনের কাছ থেকে এরইমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
জানা গেছে, যেসব নেতা বিএনপিতে নিজেদের বঞ্চিত বা অবহেলিত মনে করেন এবং শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ, তারা চাচ্ছেন বিকল্প প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে গিয়ে অবহেলার প্রতিশোধ নিতে। এ ছাড়া যেসব প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য এবার নির্বাচন বর্জন করলে পরের নির্বাচনে প্রার্থী হওয়ার মতো শারীরিক সক্ষমতা থাকবে না, তারাও যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি জেলা পর্যায়ে বিএনপির কিছু উঠতি নেতাও নির্বাচনে যেতে আগ্রহী।
বিএনপির এসব নেতা ইতোমধ্যেই তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) এবং স্বতন্ত্র গণতান্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।