নির্বাচনের ‘যৌক্তিক সময়’ মানতে রাজি নন রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের দেড় বছর সময় লাগতে পারে প্রথমে এ কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে জাতিসংঙ্গে দেয়া ভাষণে একই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। আগামী ১৮ মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে’ বলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন, এসব সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এ জন্য একটা যৌক্তিক সময় বর্তমান সরকার নিতে পারে। গত জুমুয়াবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুরের কাপাসিয়ায় জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে, ততই দেশের মঙ্গল হবে। সুতরাং, দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ের হাড়ি আমরা হাঁটে ভেঙে দিব। দেরি করব না। আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়, কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। ২৪-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন।
গোলাম মোহাম্মদ কাদের ওরফে জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে। কাজেই এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে। এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা। কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না। সবকিছু অনিশ্চিত। সেই হিসেবে সেনাপ্রধান হয়ত ধারণা করছেন, ১৮ মাসের মধ্যে নির্বাচন হতে পারে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।