রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ ভোক্তারা।

দিশেহারা হয়ে মধ্যবিত্তরাও দাড়াচ্ছে টিসিবির লাইনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ও ব্যবসায়ী উভয়েরই দায়বদ্ধতা ও কর্তব্য আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম বিপর্যস্থ দেশের সাধারণ মানুষের জীবন-জীবিকা। নতুন করে দরিদ্র হয়েছে প্রায় ৬ কোটি মানুষ।
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:৩৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:২৭
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ ভোক্তারা।

এতদিন টিসিবি’র লাইনে সাধারণত স্বল্প আয়ের মানুষদেরই বেশি দেখা যেত। কিন্তু নিত্যপণ্যের বাজারে অস্থিরতার কারণে এখন চাকরিজীবী কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষও টিসিবি’র লাইনে দাঁড়াচ্ছে। একটু কম দামে পণ্য পেতে টিসিবির পণ্যবাহী ট্রাক থামলেই হুড়োহুড়ি করে লাইনে দাড়িয়ে পড়ছে তারা। কখনো কখনো ট্রাকের পেছন পেছন দৌড়াতেও হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়াতে হচ্ছে। তবে ৫ থেকে ৬ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকেই ফিরতে হচ্ছে খালি হাতে। দীর্ঘলাইনে দাঁড়িয়ে গুটি কয়েক মানুষ পণ্য পেলেও বেশিরভাগ মানুষই পণ্য না পেয়ে অস্বস্তির নিঃশ্বাস ফেলছে।


টিসিবির লাইনে মধ্যবিত্তদের আসা মূলত নিত্যপণ্যের অতিমূল্যের চাপে। কিন্তু তাদের এই দুর্দশাকেই অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী বলেছে, ‘ভালো ভালো পোশাক পরা মানুষদেরও এখন টিসিবির লাইনে দেখা যাচ্ছে।’ মন্ত্রীর এই উপলব্ধির মধ্যে কোনো হতাশা প্রকাশ পায়নি। একধরণের গর্বের বিষয় উপলব্ধি করা গেছে। অর্থাৎ মধ্যবিত্তদেরও টিসিবির লাইনে টেনে আনা গেছে। অথচ বিষয়টা তার ঠিক উল্টো। বিষয়টি অনেক অমানবিক।


মূলত দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির যে সংস্কৃতি চালু হয়েছে তা দায়িত্বশীলদের অবহেলার কারণে। দেশের কর্তাব্যক্তিরা মনে করে থাকে যে, নিত্যপণ্যের দাম ১০/১৫ টাকা বাড়লে সেটা তেমন কিছু না। অথচ প্রত্যেকটি পণ্যে যখন ১০/১৫ টাকা করে বৃদ্ধি পায় তখন সেটা সামগ্রিকভাবে পুরো নিত্যপণ্যের বাজারকে অস্থির করে তোলে। যার মহাক্ষতিকর প্রভাব গিয়ে পড়ে সাধারণ জনগণের উপর। জনগণের পকেট ফাঁকা হতে থাকে। জনগণের ক্রয়ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং কমছে।


অথচ, দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো কারণই নেই। নিত্যপণ্যের বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্রতিবছর খাদ্য উৎপাদনে রেকর্ড ভাঙছে দেশ। কিন্তু এরপরও বাজারে আগুন। পণ্য সরবরাহে সিন্ডিকেটের দৌরাত্ম, চাঁদাবাজির কারণে ভোক্তা পর্যায়ে পণ্য আসতে আসতে দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে পরিবহন খরচ সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে জ্বালানি তেলের দাম। যার প্রভাব পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থায়। এতে খরচও বেড়েছে। এছাড়া, প্রান্তিক পর্যায় থেকে রাজধানী পর্যন্ত নিত্যপণ্য আসতে পথে পথে পুলিশ এবং স্থানীয় চাঁদাবাজদের দৌরাত্মেও নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। খোদ পুলিশের প্রতিবেদনেই বলা হয়েছে যে, হাইওয়েতে পুলিশের কতিপয় সদস্যের চাঁদাবাজির কারণে শাক-সবজিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।


দেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থায় মূল্য নিয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই। সংশ্লিষ্টদের বিভিন্ন বক্তব্যেও সিন্ডিকেটের কথা উঠে এসেছে। সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করে বলা হয়েছে, যে কোনো সংকটের সুযোগ নিয়ে তারা দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে। কিন্তু এই ধরণের সিন্ডিকেট নির্মূলে কী করছে সরকার? সরকার ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা দিলেও তার কোনো ফলাফল দেখা যায়নি নিত্যপণ্যের বাজারে। অন্যান্য সময়ের মতো সেই ভোক্তাদেরই এর বোঝা বহন করতে হয়েছে। তাছাড়া, চিনি ও পেঁয়াজের মতো কিছু পণ্যের কথা বলা যায়, সরকার ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে এসব পণ্য বিক্রির জন্য উপযুক্ত দাম নির্ধারণ করে, যেটি পরে ব্যবসায়ীরাও আর মেনে চলেনি। যদি পণ্যগুলো বিক্রি করে পাওয়া লাভের পরিমাণ ব্যবসায়ীদের কাছে যথেষ্ট মনে না হয়, তাহলে কীসের ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছিল? এসব প্রশ্নের কোনো উত্তর কখনই পাওয়া যায় না।
প্রসঙ্গত, নিত্যপণ্যের অতিমূল্যের কারণে প্রতিনিয়ত দেশে দরিদ্রের সংখ্যা বাড়ছে। জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত কখনই দেশের জনগণের আর্থিক অবস্থার উন্নতি হবে না। তাই সরকার সংশ্লিষ্টদের উচিত হবে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে নিত্যপণ্যের এই খড়গ থেকে জনগণকে রক্ষা করা। দেশের প্রান্তিক পর্যায় থেকে শহর পর্যন্ত পণ্য পরিবহন খরচ কমাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে সরে আসা। অন্যান্য দেশের মতো পরিবহন খরচ কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে গবেষণা-অনুসন্ধান করা। নিত্যপণ্যের বাজারে থাকা সিন্ডিকেট ভেঙ্গে ফেলে প্রতিটি পণ্যের মূল্য মানুষের হাতের নাগালের মধ্যে নিয়ে আসা। অন্তত চাল, ডাল, আটা, তেল- এই চারটি পণ্যের দাম জরুরী ভিত্তিতে নিয়ন্ত্রণ করা হোক। প্রয়োজনে ভর্তুকি দিয়ে, প্রয়োজনে শুল্ক কাঠামোয় বদল এনে হলেও এই চার পণ্যের দাম আবশ্যিকভাবে নিয়ন্ত্রণে রাখা হোক।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ২ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ২ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ২ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ২ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ২ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ২ দিন আগে