নিকাহ বা বিবাহের ফযীলত (১৮)
বিবাহের কতিপয় সুন্নত মুবারক
(৩য় অংশ)
বৈবাহিক জীবনে কতিপয় সম্মানিত সুন্নত মুবারক রয়েছে যা জীবনে একবারই পালিত হয়। কাজেই বিবাহ করার পূর্বে সে সর্ম্পকে ইলিম হাছিল করা জরুরী। অন্যথায় পরবর্তী জীবনে আফসোসের সীমা থাকবে না।
২৩. আহলিয়ার সাথে হাসি-খুশি করা সুন্নত।
২৪. দুই বা ততোধিক আহলিয়া থাকলে সকলকে সমানভাবে রাখতে হবে। অন্যথায় হাশরের ময়দানে অর্ধাঙ্গ অবস্থায় উঠতে হবে।
২৫. আহাল-আহলিয়ার মধ্যকার গোপনীয় বিষয়াদি অপরের কাছে বর্ণনা করা যাবে না। কেননা তা মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত অপছন্দনীয়।
২৬. নির্জনবাসের পূর্বে এই দুআ’ পড়া সুন্নত। এই দোয়া না পড়লে আগত সন্তানের উপর শয়তানের প্রভাব পড়ে। যার ফলে সন্তান শয়তানী স্বভাববিশিষ্ট হয়। নাউযুবিল্লাহ্!
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا.
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিব-নাশ শায়তানা ওয়া জান্নিবিশ্ শায়তানা মা রাযাক্ তানা
অর্থ: আমি মহান আল্লাহ পাক উনার নামে (নির্জনবাস করছি)। আয় মহান আল্লাহ পাক! আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং যে সন্তান আমাদেরকে দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন।
২৭. মনি বের হওয়ার সময় এ দু’আ পাঠ করা সুন্নত।
بسم الله اللهم بارك لنا فيما رزقتنا ولا تجعل للشيطان نصيبا فيما رزقتنا ـ
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাক্ তানা ওলা তাজয়াল লিশ শাইতানা নাছীবান ফিমা রাযাক্ তানা
“অর্থ: মহান আল্লাহপাক উনার নাম মুবারকে শুরু করছি। হে মহান আল্লাহপাক! আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তার মধ্যে বরকত দিন। আর তাতে বিতাড়িত শয়তানের কোন অংশ রাখবেননা। তাকে বিতাড়িত শয়তানের অনিষ্টতা থেকে পানাহ্ দান করুন।
২৮. ফুলসজ্জা বা বাসর রাতে আহালের (স্বামী) পক্ষ থেকে আহলিয়াকে (স্ত্রী) হাদিয়া দেয়া সুন্নত।
২৯. একবার আহলিয়ার সাথে নির্জনবাস করার পর পুনরায় আহলিয়ার সাথে নির্জনবাস করার ইচ্ছা করলে নামাযের ন্যায় অযু করে নেয়া সুন্নত।
৩০. নির্জনবাসের পরে গোসল করে নেয়া উত্তম। তবে যদি সময় থাকে অথবা দ্বিতীয়বার নির্জবাসের ইচ্ছা থাকে তাহলে পরে গোসল করাও সুন্নত। তবে অযূ-ইস্তিজ্ঞা করে পরিস্কার-পরিচ্ছন্ন হতে হবে। আর কখনো যেন নামায কাযা না হয় তার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৩১. নাপাক অবস্থায় মাটিতে পা নাদেয়া। তায়াম্মুম করতঃ বিছানা থেকে নামতে হবে।
৩২. যে কাপড় পরিধান করে আহলিয়ার সাথে নির্জনবাস করা হয়, সেই কাপড় পবিত্র। তবে যদি কোনো অংশে নাপাকি লাগে সে অংশটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে।
৩৩. আহাল বা স্বামী অনেক দিন পর বাড়িতে আসলে সাথে সাথে বাড়িতে না যাওয়া বরং একটু বিলম্ব করে প্রবেশ করা যাতে আহলিয়া পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে সাজসজ্জা করে নিতে পারে।
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য