নাহিদকে ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে বললো রাশেদ
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে অন্তর্র্বতী সরকারের কিছু উপদেষ্টার ‘ইন্ধন’ থাকতে পারে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ। তিনি বলেছেন, এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদকে ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ বলেন, এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন, সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে। এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন বানচালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে।
গণঅধিকার পরিষদ সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার পক্ষে জানিয়ে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষে পিআর কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থা চালু হলে সকাল-বিকাল সংসদ সদস্যদের কেনাবেচা হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।