শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
একটি মনস্তাত্ত্বিক পর্যালোচনা :

‘নারী-পুরুষ সমান অধিকার’ কথাটির অন্তরালে যে প্রতারণা লুকানো

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, দুপুর ১২:২২
‘নারী-পুরুষ সমান অধিকার’ কথাটির অন্তরালে যে প্রতারণা লুকানো
মে‌য়ে‌দের জন্য আলাদা বাস সা‌র্ভিস না থাকায় ঢাকা শহরের বাসগু‌লোতে বাধ্য হ‌য়েই নারী পুরুষ একই বাসে চ‌ড়ে থা‌কে। উ‌চিত ছিল নারী‌দের জন্য আলাদা বা‌সের ব্যবস্থা করা যা‌তে ক‌রে তাদেরকে কো‌নো রকম হেনস্থার শিকার না হ‌তে হয় এবং মে‌য়ে‌দের শরয়ী পর্দা পালনে কোনো বাধার সৃ‌ষ্টি না হয়।
বিষয়‌টি নি‌য়ে ফেসবু‌কে এক‌টি পোস্ট লেখা হ‌য়ে‌ছিল যে, “যে‌হেতু এখনও পর্যন্ত মে‌য়ে‌দের জন্য আলাদা বাস সার্ভিস শুরু হয়নি সে‌হেতু এমন একটা নিয়ম করা উচিত যে- যখনই কো‌নো ম‌হিলা, শিশু, বৃদ্ধ ও অসুস্থ কেউ বাসে উঠ‌বে তখনই ছেলেরা উ‌ঠে তা‌দের বস‌তে দি‌বে।”
এই পো‌স্টে শতাধিক ক‌মে‌ন্টে বি‌ভিন্নজন বি‌ভিন্ন কমেন্টস করেছিল। তার ম‌ধ্যে উ‌ল্লেখ‌যোগ্য হ‌চ্ছে- “নারী পুরুষ সমান অধিকার, তাই ছে‌লেরা দাঁ‌ড়ি‌য়ে থাকতে পার‌লে মে‌য়েরা কেন পার‌বে না! ইত্যা‌দি ইত্যাদি...।” এ নি‌য়ে নারী পুরুষ‌দের ম‌ধ্যে একটা তুমুল বিত‌র্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল ওখা‌নে। তবে ওই লেখা‌টি‌তে কো‌নো নারী ই ‘সমান অধিকার চাই’ ব‌লে‌নি বরং ‘ন্যায্য অধিকার’ টার্ম‌টি-ই যে যৌক্তিক সেটাই মে‌নে নি‌য়ে‌ছিল। যাই হোক এখন আমরা ওই বি‌ত‌র্কের সমাধা‌নে যাব।
আস‌লে ‘সমান অধিকার’ ব‌লে যে কথা‌টি আমা‌দের সমাজে প্রচ‌লিত সেটা একটা ভুল ও প্রতারণামূলক কনসেপ্ট। এটা নারীবাদী‌দের দেয়া একটা টার্ম বা পরিভাষা। এই প‌রিভাষা ব্যবহা‌রের মাধ্য‌মে নারীরা অনেক ক্ষে‌ত্রেই প্রতা‌রিত হ‌য়ে থা‌কে এবং এটা নারী‌দের ন্যায্য পাওনা থে‌কে ব‌ঞ্চিত ক‌র‌ছে।
এটা বরং হওয়া উ‌চিত ছিল, ‘ন্যায্য অধিকার’; কখনোই ‘সম-অধিকার’ নয়। অর্থাৎ পুরুষ-ম‌হিলা সবাই যার যার প্রাপ্য তথা ন্যায্য অধিকার পা‌বে। কিছু ফি‌ল্ডে নারীর প্রাপ্য বে‌শি, আবার কিছু ফি‌ল্ডে পুরু‌ষের প্রাপ্য বে‌শি। যেমন- সন্তা‌নের কা‌ছে নারী ‘মা’ হি‌সে‌বে পিতার চে‌য়ে তিন গুণ বে‌শি অধিকার প্রাপ্য।
মূল কথা হ‌চ্ছে, দ্বীন ইসলাম যা‌কে যতটুকু অধিকার দিয়েছে সে ততটুকু অধিকার প্রাপ্য হ‌বে। এটাই হচ্ছে ইনসাফ। এর বিপরীতটা হচ্ছে যুলুম।
‘সমান অধিকার’ কথাটাই অজ্ঞতাপ্রসূত কথা। যেমন- সমান অধিকার য‌দি দি‌তে হয় তাহ‌লে তো দে‌শের প্রেসিডেন্টের সমান বেতন অন্য‌দের‌কেও দি‌তে হ‌বে, প্রেসি‌ডেন্টের সমান ক্ষমতাও অন্য‌দের দি‌তে হ‌বে, প্রেসিডেন্ট যত গার্ড নি‌য়ে অবস্থান ক‌রেন তত গার্ডও অন্য‌দের দি‌তে হ‌বে, যেরকম বাসস্থা‌নে থা‌কেন সেরকম বাসস্থান অন্য‌দেরও দিতে হ‌বে। এখন চিন্তা করুন তো সবাইকে সমান বেতন, সমান ক্ষমতা, সমান গার্ড এবং সমান বাসস্থান দেয়া কি সম্ভব বা যৌক্তিক? সমান অধিকার দি‌লে কেমন প‌রি‌স্থি‌তি হ‌বে তখন!
মূলত যার যার যোগ্যতা অনুযায়ী তার তার জন্য সেরকম ব্যবস্থা করাটাই হ‌চ্ছে যৌক্তিক এবং ইনসাফ এবং এটাই হ‌চ্ছে ন্যায্য অধিকার অর্থাৎ যার যতটুকু প্রাপ্য তা‌কে বুঝিয়ে দেয়া।
অ‌নেক মে‌য়ে আ‌ছে পুরুষ‌বি‌দ্বেষী, আবার অ‌নেক ছেলে আ‌ছে নারী‌বি‌দ্বেষী। এ‌দের আচরণ, বক্তব্য ও অধিকার সম্বন্ধীয় কথাগুলো সমাজে ফিতনা-ফাসাদ সৃ‌ষ্টি ক‌রে। আবার সমাজে এক শ্রেণীর এন‌জিও কর্মী, ক‌থিত সু‌শীল সদস্য ও দ্বীন ইসলামের বেশ ধরা লোক র‌য়ে‌ছে, যারা নারী‌কে পুরু‌ষের বিরু‌দ্ধে এবং পুরুষ‌কে নারীর বিরুদ্ধে ক্ষে‌পি‌য়ে তু‌লে। এরা বি‌ভিন্ন রকম অসামঞ্জস্যপূর্ণ কথা বলে থাকে, যার কোন বাস্ত‌ব ভিত্তি নেই।
আস‌লে নারী-পুরুষ কেউ কা‌রো বি‌রোধী নয়, একজন অপরজ‌নের প‌রিপূরক। নারী ছাড়া ‘পুরুষ এবং পুরুষ ছাড়া নারী’ এমন একটা পৃথিবী ‌কি কল্পনা করা যায়?
খেয়াল কর‌লে দেখা যায়, নারী পুরুষ সমান অ‌ধিকা‌রের কথাটা কিন্তু সাধারণ মে‌য়েরা ব‌লে না, ব‌লে গু‌টিক‌য়েক নারীবাদী।
মি‌ডিয়া এ‌সব নারীবাদীদের অনুকূলে থাকায় তারা দেশের নারী‌দের মুখপাত্র বা প্র‌তি‌নি‌ধি সে‌জে নারী‌কে পুরু‌ষের বিরু‌দ্ধে এবং পুরুষ‌কে নারীর বিরু‌দ্ধে দাঁড় করিয়ে‌ছে। এর ফ‌লে এখন কেউ কাউকে রিস‌পেক্ট করতে চায় না, ছাড় দি‌তে চায় না।
এসব ফে‌মি‌নিস্টরা কিন্তু তৃণমূল নারী‌দের অধিকার নিয়েও কো‌নো কথা ব‌লে না, এরা জাস্ট প‌শ্চিমা অশ্লীল বল্গাহারা ভাবধারা আমা‌দের দে‌শে নি‌য়ে আস‌তে চায়।
ঐ নারীবাদী গোষ্ঠী‌টি মুসলিম পরিবারের নারী-পুরু‌ষের শ‌ক্তিশালী বন্ধন‌কে দুর্বল করতে চায়। নারী-পুরুষ‌কে ডিভাইড করতে চায়।
মূলত এই ডিভাইড নীতিটি মুসলিমবিদ্বেষীদের, যার চর্চা এ উপমহাদেশে চালু করে প্রথম ব্রিটিশ বেনিয়া নৌদস্যুরা। ত্রিমু‌খী শি‌ক্ষাব্যবস্থা তৈ‌রির মাধ্য‌মে বাঙ্গা‌লির শি‌ক্ষিত শ্রেণী‌কেও আদর্শগতভাবে আলাদা ক‌রে দি‌য়ে‌ছিল তারা।
ঐ ব্রি‌টিশ‌দের উত্তরসূরী একটা মহলই কথিত ‘সম-অধিকার’ নামক দ্বি-মুখী সাংঘর্ষিক প্রচারনা এখন এপ্লাই কর‌ছে। অর্থাৎ “নারী-পুরুষ একজন আ‌রেক জন‌কে আলাদা ও প্র‌তিদ্বন্দ্বী ভা‌ববে” এটা উভ‌য়ের ব্রেই‌নে পুশ ক‌রা হ‌চ্ছে। অর্থাৎ মনস্তা‌ত্ত্বিকভাবে স্বামীর বিরু‌দ্ধে স্ত্রী‌। যার প্রভাব দেখ‌তে পা‌চ্ছি আমরা প্র‌তি ঘণ্টায় ঢাকায় একটা ক‌রে ডি‌ভোর্স অর্থাৎ দেশব্যাপী এখন বিবাহ বিচ্ছেদ বহুগু‌ণে বেড়ে যা‌চ্ছে।
নারীবাদী কর্তৃক সৃষ্ট ‘নারী পুরুষ সমান অধিকার’ ত‌ত্ত্বের দ্বারা মে‌য়েরা প্রতা‌রিত হ‌চ্ছে। এটা সমাজে ফেতনা ছড়ায়, নারী পুরু‌ষের ম‌ধ্যে বি‌ভেদ ও বি‌দ্বেষ সৃ‌ষ্টি ক‌রে, সমাজে পা‌রিবা‌রিক বন্ধন দুর্বল ক‌রে, ‌বিবাহ বি‌চ্ছেদ বাড়ায়।
এর প‌রিব‌র্তে সম্মা‌নিত শরীয়ত যা‌কে যতটুকু অধিকার দি‌য়ে‌ছে সেটাই হ‌চ্ছে যৌক্তিক এবং ইনসাফ।

-মুহম্মদ জিয়াউল হক আকন্দ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬