নারীস্বাস্থ্য: শীতে নারী দেহের যত্ন
শীতকালে যে রোগ দেখা দেয় আর নিজেকে সুস্থ রাখতে যা করা উচিতঃ
চর্মরোগঃ শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে। শুষ্ক বাতাস ত্বক থেকে শুষে নেয় পানি। ফলে ত্বক হয়ে পড়ে দুর্বল। ত্বকের ঘর্মগ্রন্থি ও তেলগ্রন্থি ঠিকমতো ঘাম বা তৈলাক্ত পদার্থ তৈরি করতে পারে না। এতে ত্বক আস্তে আস্তে আরও শুষ্ক, ফাটল ধরে ও দুর্বল হয়। একসময় ত্বক ফেটে যায়।
শীতের সময় নানা ধরনের চর্মরোগ হতে পারে। বিশেষ করে ঠোঁট, হাত ও পায়ের ত্বকে দেখা দেয় চুলকানি, একজিমা, স্ক্যাবিস প্রভৃতি। এছাড়া মাথায় প্রচুর খুশকি দেখা যায়। তাই শীতকালে ত্বকের যতœ নেওয়া অতিব প্রয়োজন।
চর্মরোগ প্রতিরোধে করনীয়ঃ ত্বকের শুষ্কতা কমানোর জন্য সুন্নতী আদ্দাহীন, শামউন নাহল ও সরিষার তেল ব্যবহার করা যেতে পারে। আর খুশকি দূর করতে অন্য সময়ের চেয়ে শীতে বেশি করে সুন্নতী শ্যাম্পু ব্যবহার করুন।
ডায়রিয়াঃ শীতকালে যে ডায়রিয়া হয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়ে থাকে। প্রথমে বমি দিয়ে শুরু হয় এবং এর কিছুক্ষণ পর থেকে পাতলা ইসতিন্জা শুরু হয়। হঠাৎ করে ঠা-ার কারণে শিশুদের, অনেক সময় বড়দেরও পাতলা ইসতিন্জা হতে দেখা যায়। বিশেষ করে যখন বেশি ঠা-া পড়ে, তখন বয়স্কদেরও পাতলা ইসতিন্জা হয়ে থাকে। এক পর্যায়ে চাল ধোয়া পানির মতো পাতলা ইসতিন্জা ঘন ঘন হতে থাকে।
ডায়রিয়া প্রতিরোধে করনীয়ঃ ডায়রিয়া বা বমি হলে শুরুতেই খাওয়ার স্যালাইন, রাইস স্যালাইন, কাঁচা কলার খিচুড়ি ও অন্যান্য স্বাভাবিক খাবার খাওয়াতে হবে। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই শরীরে পানিশূন্যতা যেন দেখা না দেয়। যে পরিমাণ পানি ও লবণ শরীর থেকে বের হবে, সেই পরিমাণ পানি ও লবণ খাওয়ার স্যালাইনের মাধ্যমে পূরণ করতে হবে। এক্ষেত্রে জিংক ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে।
বাতব্যথাঃ আর্থাইটিস বা বাতের সমস্যা শীতের সময় বেড়ে যায়। মূলত বয়স্কদেরই এই সমস্যা বেশি হয়। বিশেষ করে রিউমাটয়েড আর্থাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, স্পন্ডাইলো আর্থাইটিস, রি-অ্যাকটিভ আর্থাইটিস, সোরিয়াসিটিস, অস্টিও আর্থাইটিস রোগীদের শীতের সময় চলাফেরা বা মুভমেন্ট কম হয় বলে ব্যথার প্রকোপ বেড়ে যায়।
বাতব্যথা প্রতিরোধে করণীয়ঃ যথাসম্ভব গরম উত্তাপে থাকুন। সবসময় হাত ও পায়ের চামড়ার মোজা পরিধান করুন। ব্যায়াম ও খাদ্যাভ্যাসের মাধ্যমে দেহের অতিরিক্ত ওজন থাকলে তা কমিয়ে আনুন। একটানা অনেকক্ষণ বসে না থেকে যতটুকু সম্ভব ঘরেই হালকা মুভমেন্ট করুন। প্রয়োজনে গরম পানি ব্যবহার করুন। গরম সেঁক দিন বা ফিজিওথেরাপি নিন। চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।