নারীস্বাস্থ্য: অস্টিওআর্থ্রাইটিস বেশি দেখা যায় বয়স বাড়লে
অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে অস্টিও শব্দের অর্থ হলো হাড়জনিত ব্যথা,আর্থ্রাইটিস শব্দের অর্থ হলো বাতজনিত ব্যথা। এর মূল বিষয়টা হলো আমাদের হাড় বা শরীরের যে জয়েন্ট থাকে সেসব জয়েন্টে প্রদাহ। এটি একটি বয়সজনিত সাধারণ সমস্যা। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এ রোগ দেখা দিতে পারে।
কোন বয়সীদের এ রোগে বেশি দেখা দেয়?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত এ রোগ বেশি দেখা যায়। তবে পঞ্চাশোর্ধ্ব মানুষের মধ্যে এ রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। পুরুষ ও নারী উভয়েরই এ রোগ হতে পারে। কিছু গবেষণা থেকে দেখা গেছে, ৪০-৪৫ শতাংশ মানুষের এ রোগ দেখা দিতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগটা বাড়তে থাকে।
এ রোগের মূল কারণগুলো কী কী?
আমরা এ রোগের ক্ষেত্রে যেগুলোকে রিস্ক ফ্যাক্টর বলে থাকি সেগুলো হলো জেনেটিক বা বংশানুক্রমিক। দেখা যায় কারো মায়ের ছিল বা বাবার ছিল তারও হওয়ার আশঙ্কা থাকে। এ রোগ মূলত বংশানুক্রমিক। অস্টিওআর্থ্রাইটিস মূলত কিছু কিছু জয়েন্টে বেশি হয়। তবে সবচেয়ে বেশি হয় হাঁটুতে। হাঁটুর পাশাপাশি এটা হিপ জয়েন্টে হতে পারে। এছাড়া মেরুদ-ের হাড়ে, কোমরের এবং ঘাড়ের হাড়েও হতে পারে। পুরুষ ও নারী উভয়েরই হতে পারে। তবে সবচেয়ে বেশি এটা হয় হাঁটুতে। তবে কিছু ক্ষেত্রে পরিবেশেরও প্রভাব রয়েছে। পরিবেশগত মানে হলো তার চলাফেরা কেমন, কতটুকু হাঁটুর ওপর চাপ পড়ে বা কত বছর ধরে সে হাঁটুর ওপর চাপ পড়ে এমন কাজ করছে, তার উচ্চতা অনুযায়ী ওজন কেমন, এসব বিষয়ের ওপরও অনেকাংশে নির্ভরশীল। তার যদি হাঁটুতে কোনো আঘাত থাকে সেটাও তার জন্য দায়ী। কৃষক মানুষ তাদের বারবার হাঁটুর ওপর চাপ পড়ে, যারা মাইনে (খনি) কাজ করে, হাঁটুতে কোনো অপারেশন হয়েছিল এভাবেও কিছু ফ্যাক্টর থাকে। হাঁটুতে ঝামেলা থাকলে, শরীরের ওজন বেশি থাকে, সে কারণেই হয়ে থাকে। ৫০ বছরের আগে-পরে মানুষের শরীরের হরমোনাল অসামঞ্জস্য দেখা দেয়। নারীদের ক্ষেত্রে এ সময়ে হরমোনাল কিছু পরিকর্তন তৈরি হয়। তখন তাদের এ রোগটা দেখা দেয়।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।