নারীঘটিত কেলেঙ্কারীতে জামাত নেতা: সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামাত এমপির আরেক ঘটনা আলোচনায়
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা-৪ আসনে জামাতের সংসদ সদস্য গাজী নজরুলের ‘ব্যক্তিগত মুহূর্তের’ নতুন আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত সোমবার রাতে নজরুলের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) নতুন ঘটনাচিত্র সামনে আসে।
নতুন করে ছড়িয়ে পড়া ঘটনা থেকে জানা যায়, কয়েকজন ব্যক্তি জামাত নেতা নজরুল এবং ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাদের হাতেনাতে ধরেন। এ সময় তাদের একজন ওই কক্ষ থেকে জাতীয় সংসদের একটি আইডি কার্ড হাতে নিয়ে দেখাচ্ছেন। এরপর কক্ষে অবস্থানরত নজরুল এবং ওই তরুণীকে দেখিয়ে ভিডিও ধারণকারী ব্যক্তি বলছেন, ‘জামাতের লোক। দেখেন, সাতক্ষীরা জামাতের লোক এখানে ধরা খেয়েছে।’
এরপর ভিডিও ধারণকারী ব্যক্তি এমপির কাছে জিজ্ঞাসা করেন, ‘এই মুরুব্বি, এর আগে আপনি এই মেয়েকে কয়দিন নিয়ে এসেছেন?’
তখন এমপি বলেন, ‘আজকে নিয়ে এসেছি, বিশ^াস করেন। আজকেই প্রথম।’
ভিডিও ধারণকারী ব্যক্তি আবার জিজ্ঞাসা করেন, ‘রুমের ভাড়া কত নিয়েছে?’
তখন এমপি বলেন, ‘আমি জানি না, আমার ড্রাইভার জানে।’
পরে ভিডিও ধারণকারী ব্যক্তি এমপিকে বলেন, ‘আপনি অন্যায় করেছেন।’
তখন এমপি বলেন, ‘হ্যাঁ, অন্যায় করেছি।’
ভিডিও ধারণকারী ব্যক্তি পুনরায় প্রশ্ন করেন, ‘আপনি জামাত নেতা হয়ে এটা কি ঠিক করেছেন?
তখন এমপি বলেন, ‘এমনি নিয়ে এসেছি। আপনারা আমার সঙ্গে নিচে নামলে সব বুঝতে পারবেন।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।