নবজাতকের শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর!
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
যমজ নবজাতক দুটির বয়স দুই সপ্তাহও হয়নি, রাখা হয়নি কোনো নামও। জন্মের ঠিক পর থেকেই তাদের দিন কাটছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। এরই মধ্যে চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে নিউন্যাটাল আইসিইউতে চিকিৎসাধীন শিশু দুটির শরীরে প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়েছে। এ খবর শোনার পর থেকেই দুশ্চিন্তায় আছেন মা-বাবা।
শিশু দুটির বাবার নাম মানিক উদ্দিন (৪২)। নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মণবাড়িয়া গ্রামের এই বাসিন্দা পেশায় চিকিৎসক। তিনি জানান, ৫ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে তার যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের পরপরই চিকিৎসকেরা জানান, উভয় নবজাতকের শরীরে অক্সিজেনের মাত্রা কম। তাই তাদের হাসপাতালে ভর্তি রাখতে হবে।
মানিক উদ্দিন জানান, প্রথমে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয় নবজাতক দুটিকে। এক দিন পর তাদের কান্নার মাত্রার বেড়ে গেলে স্থানান্তর করা হয় নিউন্যাটাল আইসিইউতে। এর পর থেকে তাদের কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার শিশু দুটির ‘কালচার অ্যান্ড সেনসিটিভিটি’ পরীক্ষায় দেখা যায়, উভয়ের শরীরে অধিকাংশ অ্যান্টিবায়োটিক কার্যকর নয়।
কেন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংখ্যা বাড়ছে, জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক বেলাল উদ্দিন বলেন, নির্বিচার অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে সঠিক মাত্রা অনুসরণ করা হয় না বা নির্ধারিত সময় পর্যন্ত ওষুধ খাওয়ানো হয় না। আবার দ্রুত ফল দেখানোর জন্য প্রয়োজনের চেয়ে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। ফলে কম মাত্রার ওষুধ পরে আর কাজ করে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)