নন্দীগ্রামে লাঠির আঘাতে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাঠির আঘাতে আমেনা খাতুন নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাঠানপাড়া এলাকার হোসাইন মন্ডলের বাড়ির সামনে একই গ্রামের আনোয়ার হোসেন মেয়ে আমেনা খাতুনসহ কয়েকজন শিশু খেলা করছিল। ওই সময় একই এলাকার মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে হোসাইন মণ্ডল (৩৫) হঠাৎ এক হাতে দা ও অন্য হাতে লাঠি নিয়ে শিশুদের ওপর হামলা চালায়। পরে খেলাধুলারত শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমেনা খাতুন পড়ে যায়। ওই সময় অভিযুক্ত হোসাইন মণ্ডল তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
ঘটনার পর অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হোসাইন মণ্ডলকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পরে শিশুদের চিৎকারে আমেনার ভাবি বাড়ি থেকে বের হয়ে ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় শিশু আমেনাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে শিশু আমেনার মৃত্যু হয়।
থালতা মাজগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযুক্ত হোসাইন মন্ডল মাঝে-মধ্যেই পাগলামি করত। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত হোসাইন মণ্ডলকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জামায়াত নির্বাচনে হেরে গেলেই পাগলামি শুরু করে: খোকন তালুকদার
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ২
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে এক ধাক্কায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুদ্ধের উত্তাপেও ইউরোপের অর্থনীতিতে প্রবৃদ্ধি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সাইদুর, হঠাৎ গুলি লেগে লুটিয়ে পড়লেন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে করবেন, জানাল শিক্ষাবোর্ড
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












