শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নতুন নতুন প্রকল্পে বাড়ছে ঋণ ও বাড়ছে ব্যয়

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, রাত ২:৩৪
নতুন নতুন প্রকল্পে বাড়ছে ঋণ ও বাড়ছে ব্যয়
-জাইকা থেকে ঋণ নিয়ে সাজানো হবে কক্সবাজার
-ময়মনসিংহে অবকাঠামো উন্নয়নে হাজার কোটি
-আধুনিক শুল্ক পদ্ধতি গড়ে তুলতে ১৬৮৬ কোটি
-সুবিধাবঞ্চিতদের সক্ষমতা বাড়াতে ১২৮ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক:
একদিকে সরকার টাকা বাঁচাতে অর্থ ব্যয়ে লাগাম টানার কথা বলছে। কিন্তু বাস্তবতা কি বলছে? সম্প্রতি সরকারের গ্রহণ করা বেশ কয়েকটি প্রকল্পের ঋণ ও আর্থিক ব্যয়ের দিকে নজর দিলে দেখা যাবে ভিন্ন চিত্র।
কক্সবাজার সাজাতে ২৪৯৭ কোটি টাকা ঋণ জাইকা থেকে:
নান্দনিক সড়কবাতি, ফুটপাতের কাজ, পাবলিক টয়লেট ও টাউনশিপসহ কক্সবাজার সদর ও কয়েকটি উপজেলাকে সাজাতে ৩ হাজার ৭২৪ কোটি টাকা ব্যয় করবে সরকার। ‘দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন (এসসিআরডি)’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ২২৭.৩৮ কোটি টাকা, বাকি ২ হাজার ৪৯৭ কোটি ৫ লাখ টাকা ঋণ দেবে জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা)। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান কার্যক্রম: ৯৬.১০ কিলোমিটার সড়ক, ১ হাজার ৩৫ মিটার ব্রিজ/বক্স কালভার্ট, ১৭.৮৬ কিলোমিটার খাল/ক্যানেল উন্নয়ন (পানি নিষ্কাশন ও বন্যা প্রতিরোধ অবকাঠামো), ১৯৬.৩৪ কিলোমিটার সড়কের পাশে ড্রেনের কাজ করা হবে। ১৯২.২০ কিলোমিটার সড়কের পাশে ফুটপাত, ১৪ লাখ ৪৪ হাজার ৯০১ ঘনমিটার মাটির কাজ, সড়কের নিরাপত্তা বিষয়ক কার্যাদি, ২ হাজার ৯৭০ মিটার ঢাল সুরক্ষা, ৩টি বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র, ৯টি বাজার, ১টি প্রশিক্ষণ কেন্দ্র (মার্কেট), ৯টি গণশৌচাগার এবং ৪টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ করা হবে। এছাড়া ২ হাজার ৪০৯টি সড়ক বাতি, পানি সরবরাহ, ২টি পার্ক ও ৩টি টাউনশিপ ও ১০৬ হেক্টর জমি অধিগ্রহণ/ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিকল্পনা কমিশন একনেক সভায় এরই মধ্যে প্রকল্পটি অনুমোদন করেছে।
ময়মনসিংহের ১৩ উপজেলার অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি:
ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় বিদ্যমান কাঁচা সড়কের মধ্যে ৮৫.৩৬ শতাংশ উপজেলা, ইউনিয়ন, গ্রাম সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষি-অকৃষি অর্থনীতির সঞ্চালন করা হবে। আর এ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে হাজার কোটি টাকা।
জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে ময়মনসিংহ জেলা সদর, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গফরগাঁও ও ভালুকা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রধান কার্যক্রম: প্রকল্পের আওতায় ৬৫৩.৫৯ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১.৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২৭.৯৪ কিলোমিটার সড়ক পুনর্বাসন এবং ১২১ মিটার সেতু নির্মাণ। পরিকল্পনা কমিশন জানায়, পরিকল্পনা অনুযায়ী গ্রামীণ সড়ককে দুর্যোগ সহনীয় দুই লেন সড়কে উন্নীতকরণ, গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ/পুনর্বাসন, ইউনিয়ন সড়কের ইন্টারসেকশন নিরাপদকরণ, গ্রোথ সেন্টার উন্নয়ন, বাজার উন্নয়ন করা হবে।
আধুনিক শুল্ক পদ্ধতি গড়ে তুলতে ব্যয় ১৬৮৬ কোটি:
ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোল স্থল বন্দরসমূহের ব্যয়-সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সহনশীল বাণিজ্যিক অবকাঠামোর উন্নয়ন; আন্তর্জাতিক মানদ- ও সর্বোত্তম ব্যবহারবিধি মোতাবেক আধুনিক শুল্ক পদ্ধতি গড়ে তোলা হবে। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয় করবে জাতীয় রাজস্ব বোর্ড। জানুয়ারি ২০২৩ হতে ডিসেম্বর ২০২৬ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান কার্যক্রম: ৯ লাখ ৮ হাজার ১৫০ বর্গফুট চট্টগ্রাম কাস্টমস হাউজ ভবন নির্মাণ, ৫ লাখ ৩২ হাজার ৮৮ বর্গফুট চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি ভবন নির্মাণ, ২ লাখ ৮ হাজার বর্গফুট চট্টগ্রাম কাস্টমস হাউজের আবাসিক ভবনাদি নির্মাণ করা হবে। ৯৪ হাজার ৪০০ বর্গফুট চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমির আবাসিক ভবনাদি নির্মাণ, ১ হাজার ৬০২টি ল্যাবরেটরি ইক্যুইপমেন্ট (ভ্যাট ও কাস্টমস) কেনা হবে। ৪১৩ জনমাস পরামর্শক (সেবা), ৭ হাজার ৬৫০ জন অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং ৪টি গাড়ি ভাড়া এবং অন্যান্য কাজ করা হবে।
সুবিধাবঞ্চিতদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ব্যয় হবে ১২৮ কোটি টাকা:
নারী, যুবক ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ‘প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)’ প্রকল্পের আওতায় ১২৮ কোটি টাকা ব্যয় করবে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে চট্টগ্রাম, সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রধান কার্যক্রম: প্রকল্পটি ১৩টি গবেষণা, ১২৮টি ওয়ার্কশপ/সেমিনার, ১০ হাজার ৯৮২ জন স্থানীয় প্রশিক্ষণ, একটি বৈদেশিক প্রশিক্ষণ দেওয়া হবে। ১২০ জন মাস পরামর্শক, ৩৬০ জন মাস পরামর্শক (জাতীয় প্রোগ্রাম অফিসার), ৩৬০ প্রকল্পটি প্রশিক্ষণ, কারিগরি ও আর্থিক সহায়তার মাধ্যমে যুবক, নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবে এবং কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। অর্থনৈতিক সক্ষমতা বাড়লে চরম দারিদ্র্য লাঘব ও সহনীয় দারিদ্র্য কমানোর লক্ষ্য অর্জন সহজতর হবে এবং মানব মূলধন তৈরি হবে। এটির পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ শিক্ষা খাতের উন্নয়ন কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে জানায় পরিকল্পনা কমিশন।

২৬

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে