শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নতুন জাতের কলা উৎপাদনে সাফল্য -প্রতি ছড়িতে ২শ’ কলা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, রাত ৩:২৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৯
নতুন জাতের কলা উৎপাদনে সাফল্য -প্রতি ছড়িতে ২শ’ কলা
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ছিলামী গ্রামের বাসিন্দা চাষি মুহম্মদ নিজামউদ্দিন বাড়ির পাশে ৩০ শতক জমি আবাদ করেন। কি ধরণের ফসল চাষ করে লাভবান হওয়া যাবে, এ নিয়ে ভাবছিলেন তিনি।
তাকে সহযোগিতায় এগিয়ে আসেন উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মুহম্মদ শামিমুল হক শামীম। তিনি নিজামউদ্দিনকে পরামর্শ দিয়ে উন্নতজাতের জি-নাইন, অগ্নিশ্বর, সবরি কলার চারা সংগ্রহ করে দেন। সাথে সাথি ফসল হিসেবে পেঁপে ও বেগুনের চারা রোপণের কথা বলেন।
নিজামউদ্দিন প্রথমে কলার চারা রোপণ করেন। পরে রোপণ করেন বেগুন ও পেঁপে চারা। রোপণের প্রায় চার মাসের মাথায় গাছে গাছে কলার ছড়ি এসেছে। শতাধিকের মধ্যে জি-নাইন জাতের কলা গাছ রয়েছে প্রায় ৬৫টি। বাকীগুলো অগ্নিশ্বর ও সবরি কলার গাছ। সাথে শতাধিক পেঁপে ও বেগুনে গাছ থেকেও ফসল উৎপাদন হচ্ছে।
নিরাপদ রাখতে ছড়িগুলোতে পরানো হয়েছে ফ্রুটব্যাগ। এতে করে কলাগুলো সতেজ থাকবে। পোকা আক্রমণ করতে পারবে না। ক্রেতা আকর্ষণ করবে। বিক্রিতে অধিক মূল্য পাওয়া যাবে। চাষাবাদে ওই চাষির প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি থেকে ২ লাখ টাকা আসবে বলে আশা করা হচ্ছে। কিছুদিন পরই কলা বিক্রি করা যাবে।
সরেজমিন গেলে নিজামউদ্দিন জানান, জি-নাইন কলা চাষ বাহুবলে প্রথম। এজন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। গাছে গাছে কলার ছড়ি এসেছে। স্থানীয়রা তার নতুন জাতের কলা চাষ দেখে আগ্রহী হয়েছেন। তারাও এ জাতের কলা চাষ করতে প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় চাষিরা জানান, এভাবে ফ্রুটব্যাগ পরিয়ে কলা চাষ হয় দেখা হয়নি। তাই নতুন জাতের কলা চাষ করতে প্রস্তুতি নিয়েছেন।
উপ-সহকারী কৃষি অফিসার মুহম্মদ শামিমুল হক শামীম বলেন, কলার এ জাতটি দেশে একদমই নতুন। এরমধ্যে জেলার বাহুবলে প্রথম চাষ হয়েছে। চাষিকে আমি চারা সংগ্রহ করে দিয়েছি। পরামর্শ প্রদান করছি। এখানের চাষ দেখে স্থানীয় চাষিদের মাঝে আগ্রহ দেখা দিয়েছে।
তিনি বলেন, সাধারণত দেশের বাইরে নাশতার সঙ্গে যে কলাগুলো লোকজন খায়, এটি সেই জাতের কলা। পুরোপুরি রপ্তানিযোগ্য কলার জাতও এটি। এই জাতের কলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চ ফলনশীল। বলা হয়ে থাকে, এই জাতের কলার একটি ছড়ি আড়াই মণ পর্যন্ত হতে পারে। প্রতিটি ছড়িতে প্রায় ২০০টি কলা পাওয়া যায়।
জি-নাইন জাতের কলা চাষ প্রসঙ্গে তিনি বলেন, এই জাতের কলার চাষ প্রচলিত জাতের কলার মতোই। তবে টিস্যু কালচারের চারা হলে চারার বয়স নিশ্চিত হতে হবে। ল্যাবে চারার বয়স হয়ে গেলে জমিতে সেই গাছের আগেই ফলন চলে আসবে।
বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, জি-নাইন কলা বাহুবলে প্রথম চাষে সফলতা এসেছে। এতে স্থানীয় চাষিরা এ জাতের কলা চাষে আগ্রহী হয়েছেন। আমরা চাষিদের পাশে থেকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করছি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে