নতুন করে ৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে দেশে -পররাষ্ট্র উপদেষ্টা
, ২৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ রবি , ১৩৯২ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মিয়ানমার থেকে নতুন করে প্রায় ৮ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। তবে নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে তথ্য আছে প্রায় ৮ হাজার রোহিঙ্গা ঢুকে গেছে। সীমান্তের বিষয়টা যদিও আমার না কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায়। এটা নিয়ে আগামী দুই-তিনদিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কীভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে।
তিনি বলেন, এটা যথা সম্ভব আটকানোর চেষ্টা করা হবে। আর আমরা নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবো না।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কি-না বা বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাক্টিভ না? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। তবে বিভিন্ন সোর্স কাজ করে স্থানীয় লোকজনের স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। এখানে অনেকগুলো সোর্স কাজ করে তার মধ্যে কিছু দুর্নীতিও জড়িত হয়। আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমার এটা নিয়ে হয়ত কাল-পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে। বিশ্লেষক হিসেবে সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করতে হলে আরকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের কথা বলেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)