শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘নগর পরিবহনে’ বাস সংকটসহ নানা অভিযোগ

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, রাত ৩:১৭
‘নগর পরিবহনে’ বাস সংকটসহ নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নগর গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ঢাকা নগর পরিবহন’ সেবা চালু করেছিল বাস রুট রেশনালাইজেশন কমিটি। এক বছরের মাথায় এ সেবা কার্যক্রম অনেকটা মুখ থুবড়ে পড়েছে। নির্দিষ্ট রুটে যথাসময়ে বাস পাচ্ছেন না যাত্রীরা। বাসের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা থাকলেও তা আরও কমেছে। যাত্রী ওঠা-নামানো হচ্ছে যত্রতত্র। টিকিট ছাড়াও তোলা হচ্ছে যাত্রী। তবে রেশনালাইজেশন কমিটি সংশ্লিষ্টদের দাবি, সব শৃঙ্খলার সঙ্গে চলছে।
যাত্রীদের অভিযোগ, নগর পরিবহনের প্রতিটি রুটেই গাড়ির সংকট রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাস পাচ্ছেন না যাত্রীরা। বাসগুলো ঠিকমতো যাত্রী পরিবহন করছে কি না, তাও তদারকি করছে না কর্তৃপক্ষ। ফলে নগর পরিবহনে বিশৃঙ্খলা বেড়েই চলেছে। বাধ্য হয়ে যাত্রীরা অন্য পরিবহনে যাতায়াত করছেন।
তবে বাস রুট রেশনালাইজেশন কমিটির সংশ্লিষ্টদের দাবি, নগর পরিবহন শৃঙ্খলার সঙ্গে চলছে। দুই-একটা রুটে বাস সংকট রয়েছে। এজন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করার কাজ চলছে। বাস পেলে এই সংকট কেটে যাবে।
কিন্তু কবে বাস সংকট দূর হবে, যাত্রীরা যথাসময়ে বাস পাবেন তার কোনো উত্তর দিতে পারেনি বাস রুট রেশনালাইজেশন কমিটি।
২০২১ সালের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত (২১ নম্বর) একটি পাইলট রুট চালু হয়। এরপর ২০২২ সালের ১৩ অক্টোবর চালু হয় আরও দুটি রুট (২২ ও ২৬)। এখন ২৪ ও ২৫ নম্বর যাত্রাপথ চালুর প্রস্তুতি নিচ্ছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে প্রতিটি রুটের যাত্রাপথ শুরু, গন্তব্য নগরের বিভিন্ন এলাকায়।
বাস রুট রেশনালাইজেশন কমিটির সাচিবিক দায়িত্বে রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন সম্প্রতি বলেন, নগর পরিবহনের প্রতিটি রুটেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। যাত্রীসেবার মান উন্নয়নে আমরা সব সময় তদারকি করছি। যাত্রীদের অভিযোগ আমলে নিচ্ছি।
তিনি বলেন, নগর পরিবহন চালু হওয়ার পর যাত্রী চাহিদা ক্রমেই বাড়ছে। ফলে বাসে আসন ফাঁকা থাকছে না। অনেকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন, এমনটা দেখেছি। এখন সবকটি রুটে বাস বাড়ানোর জন্য চেষ্টা চলছে।
টিকাটুলি থেকে ধানমন্ডি নিয়মিত যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী মনোয়ার হোসেন। গত বুধবার (১ মার্চ) সকালে নগর পরিবহনের বাসে তিনি অফিসে যান। আলাপকালে মনোয়ার হোসেন বলেন, নগর পরিবহন চালু হওয়ার মাসখানেক পর্যন্ত ভালো সেবা পাওয়া গেছে। কিন্তু দিন যত যাচ্ছে, সেবার মান খারাপ হচ্ছে। কাউন্টারে গিয়ে ঠিকমতো বাস পাই না। অফিসের সময় গাদাগাদি করে যাত্রীরা বাসে ওঠেন। আসন না পেলে দাঁড়িয়ে অফিস যেতে হয়।
সায়েন্সল্যাব মোড়ে নগর পরিবহনের একটি বাসের যাত্রী মেহেদী হাসান বলেন, এই রুটে চলাচল করা বাসগুলো দেরি করে আসে। অনেক ক্ষেত্রে বাস চলে আসার পরও টিকিট দিতে দেরি করে। বাসগুলো মোড়ে মোড়ে থামিয়ে যাত্রী তোলা হয়। এসব যাত্রীর ভাড়ার টাকা চালকের পকেটে যায়। এখন লোকাল বাস আর নগর পরিবহনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।
শাহবাগে ২১ নম্বর রুটের কাউন্টারের টিকিট বিক্রেতা নাজিম বলেন, এই রুটে যাত্রীর তুলনায় বাস অনেক কম। তাই গাদাগাদি করে যাত্রীদের যাতায়াত করতে হয়। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু বাস বাড়ছে না। ফলে অনেক যাত্রী অন্য পরিবহনের বাসে যাতায়াত করছেন। নগর পরিবহন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
ঘাটারচর থেকে ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর টাউন হল-আসাদ গেট-ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল-টিকাটুলি-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ২২ নম্বর রুট। এই রুটেও মাত্র ৫০টি বাস যাত্রী পরিবহন করছে। কিন্তু যাত্রীর তুলনায় এই রুটেও বাস অনেক কম বলে জানিয়েছেন যাত্রী এবং চালকেরা।
মোহাম্মদপুর টাউন হল থেকে নগর পরিবহনে করে ফকিরাপুল নিয়মিত যাতায়াত করেন একটি ট্রাভেল এজেন্সির চাকুরে আমিনুল ইসলাম। তিনি জানান, নগরের অন্য পরিবহনের চেয়ে নগর পরিবহনের সেবা অনেক ভালো। কিন্তু কাউন্টারে গিয়ে এই পরিবহন সব সময় পাওয়া যায় না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। অফিস টাইমে টিকিট কেটে বাসে উঠলেও বসার আসন পাওয়া যায় না।
তিনি বলেন, সকাল ও বিকালে অনেক যাত্রী নগর পরিবহনে টিকিট না কেটেই ওঠেন। কিন্তু কাউন্টার থেকে যাত্রীদের তেমন কিছু বলে না। এমন অবস্থায় বাসে ভাড়া নেন বাস চালক। যেটা বেআইনি। কর্তৃপক্ষকে এ বিষয়টি নজর দিতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে