ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি গতিবেগে এশিয়ার দেশ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’। দ্বীপরাষ্ট্রটির উত্তর-পূর্ব দিক হয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি চীনের উপকূলের দিকে ঘুরে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যেতে পারে। এর ফলে ওই অঞ্চলের ২০০টিরও বেশি ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হয়েছে।
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষে (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী— ঘূর্ণিঝড় ‘চাম্পি’ ইতোমধ্যে ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে, যা চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়।
বৃহস্পতিবার এর তীব্রতা কিছুটা কমলেও ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ এখনো ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) হয়েছে, যা পুরো তাইওয়ানের অধিকাংশ এলাকাকে ঢেকে ফেলার জন্য যথেষ্ট।
সিডব্লিউএ জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় ‘চাম্পি’ তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার (৩২০ মাইল) দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। গতিপথ অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে ঘুরে গিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী— ঘূর্ণিঝড় ‘চাম্পি’র প্রভাব প্রায় ২ দিন স্থায়ী হতে পারে। এর ফলে ইতোমধ্যে উপকূলীয় শহরগুলোয় মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তাও পাঠানো হয়েছে, যেখানে ৬ মিটারের (২০ ফুট) বেশি উঁচু ঢেউয়ের আশঙ্কার কথা জানানো হয়েছে। এ ছাড়াও তাইওয়ানের রাজধানী তাইপে’র পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাসহ উত্তরের পার্বত্য অঞ্চলে প্রায় ১ মিটার (৩ ফুট) পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে যুদ্ধের মতো প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে ফের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












