ধান উৎপাদন কৃষকের জীবনমানে প্রভাব ফেলছে সবচেয়ে কম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল। মোট আবাদি জমির প্রায় ৭৫ শতাংশেই ধান ফলান কৃষক। তাদের প্রচেষ্টায় উৎপাদনের হারও বেড়েছে আগের চেয়ে বেশি। তবে সেচ, সার ও কীটনাশকসহ প্রায় সব ধরনের কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ কমেছে। ফলে কৃষকের জীবনমান উন্নয়নে সবচেয়ে কম প্রভাব ফেলছে ধান চাষাবাদ। দূর হচ্ছে না দরিদ্রতা। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) এক গবেষণা প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে।
প্রতিবেদনে বিভিন্ন ফসল ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট উৎপাদনের সঙ্গে ক্ষুধা ও দারিদ্র্যের হার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও পরিমিত খাদ্য গ্রহণের হারকে বিবেচনায় নেয়া হয়। বিভিন্ন ফসল ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট উৎপাদনের মধ্যে রয়েছে ধান, পাট, কন্দাল ফসল, উদ্যান ফসল, ডাল ও তেলজাতীয় শস্য, গোশত ও দুধ উৎপাদন এবং মৎস্য চাষ।
চলতি বছরের জুলাইয়ে আইএফপিআরআইয়ের ‘বাংলাদেশ এগ্রি ফুড সিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ড্রাইভার্স অব ট্রান্সফরমেশন’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, এক দশকে (২০০৯-১৯) বাংলাদেশে জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ভুট্টা, পাট, গোশত ও দুধ উৎপাদন। এর পরই রয়েছে কন্দাল ফসল, উদ্যান ফসল, ডাল ও তেল শস্য উৎপাদন এবং মৎস্য চাষ। তবে কৃষকের জীবনমানে সবচেয়ে কম প্রভাব ফেলছে ধান উৎপাদন।
কৃষকের দরিদ্রতা কমিয়ে আনতে বড় ভূমিকা রাখছে ভুট্টার চাষাবাদ। ক্রমান্বয়ে এর পরই রয়েছে কন্দাল ফসল বা আলু উৎপাদন, পাট, তেল ও ডাল শস্য, উদ্যান ফসল, ধান চাষাবাদ, মৎস্য এবং গোশত ও দুধ উৎপাদন। ক্ষুধার হার কমিয়ে আনার ক্ষেত্রেও এগিয়ে আছে ভুট্টা। এরপর ধান, কন্দাল ফসল, তেল ও ডাল শস্য, পাট ও মৎস্য চাষ। তবে এক্ষেত্রে বিভিন্ন প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট উৎপাদনের ভূমিকা নেতিবাচক।
গবেষণায় যুক্ত ছিলেন আইএফপিআরআইয়ের সিনিয়র রিসার্চ ফেলো জিনশেন দিয়াও ও কার্ল পাউ, পরিচালক জেমস থার্লো, জ্যেষ্ঠ বিজ্ঞানী অ্যাঙ্গা প্রদেশা ও জোসি র্যান্দ্রিয়ামঞ্জি এবং পলিসি মডেলিং ইউনিটের গবেষণা বিশ্লেষক মিয়া এলিস।
রুরাল ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি অ্যানালাইসিস (আরআইএপিএ) মডেলে (মোট স্কোর এক ধরা হয়) জীবনমান উন্নয়নে ভুট্টা ও পাটের স্কোর শূন্য.৬৫, গোশত ও দুধ উৎপাদন শূন্য.৩৯, কন্দাল ফসল শূন্য.৩২, উদ্যান ফসল শূন্য.৩১, ডাল ও তেল জাতীয় শস্য শূন্য.১৯, মৎস্য চাষ শূন্য.১৬ এবং ধান উৎপাদনের স্কোর হয়েছে মাত্র শূন্য.১২। এছাড়া অন্যান্য প্রাণিসম্পদের স্কোর শূন্য.শূন্য ৫।
কৃষকের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে পাট। এর পরই ভুট্টা, কন্দাল ফসল, গোশত ও দুধ উৎপাদন, মৎস্য চাষ, ধান, উদ্যান ফসল এবং তেল ও ডাল শস্য উৎপাদন। কর্মসংস্থান সৃষ্টিতেও পাট চাষাবাদ সবচেয়ে এগিয়ে। এর পরই রয়েছে ভুট্টা, তেল ও ডাল শস্য এবং উদ্যান ফসলের চাষাবাদ। তবে এক্ষেত্রে নেতিবাচক ভূমিকায় দেখা গেছে কন্দাল ফসল, গোশত ও দুধ উৎপাদন, ধান ও মৎস্য চাষ। খাদ্য ও পুষ্টি গ্রহণের দিক থেকে বেশি ভূমিকা রাখে গোশত ও দুধ উৎপাদন এবং উদ্যান ফসল বা সবজি চাষাবাদ। এর পরই ভুট্টা, তেল ও ডাল শস্য, পাট, মৎস্য চাষ, কন্দাল ফসল ও ধান। অর্থাৎ খাদ্য বা পুষ্টি গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে কম ভূমিকা রাখছে চাল।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।