ধানের দাম নিয়ে হাওরজুড়ে হতাশা
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
চলতি মৌসুমে চৈত্রের ভারী বর্ষণে পানিবদ্ধতায় তলিয়েছে হাওরের বোরো চাষির আবাদকৃত সহ¯্রাধিক হেক্টর জমির ফসল। যেটুকু ফসল টিকেছে বাজারে তারও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বর্তমান পরিস্থিতিতে লাভ-লোকসানের হিসাবে কোথায় দাঁড়ায়, তা বুঝতে সবশেষ ধান ও চালের সরকারি দাম নির্ধারণের প্রতীক্ষায় ছিলেন বোরো চাষিরা। গত বুধবার সরকারের পক্ষ থেকে কৃষকের ধান ও চাল ক্রয়ের দাম নির্ধারণ করা হয়েছে। যা রীতিমতো হতাশ করেছে বোরো চাষিদের।
জেলার ধর্মপাশা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম জানান, এ বছর ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল কেনা হবে ৪৮ টাকা কেজি দরে। গত বছরও কৃষকের ধান ও চাল ক্রয়ের ক্ষেত্রে সরকারিভাবে এই একই দর নির্ধারণ করা হয়েছিল।
এমন অবস্থায় কৃষকরা বলছেন, পানিবদ্ধতায় ফসলহানি আর ধান সংগ্রহে প্রতিবন্ধকতা সরকারের পূর্বের বাজার দরে ধান ও চাল ক্রয়ের সিদ্ধান্তে বেকায়দায় পড়বেন তারা। এর মাঝে ফড়িয়া আর চাতাল মালিকদের কারসাজিতে এবার নিঃস্ব হতে হবে তাদের।
এদিকে ভেজা ধান সংগ্রহে না রেখে শ্রমিকের মজুরি ও ঋণ পরিশোধের তাগিদে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অন্যদিকে হাওর থেকে উপজেলা সদর পর্যন্ত ধান পরিবহনের উপযুক্ত সড়ক এবং নৌপথে ধান-চাল পরিবহনের আদর্শ ব্যবস্থা না থাকায় হাওরে রেখেই ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে ধান বিক্রি করে দিচ্ছেন অনেক কৃষক। যেখানে সরকারি দামে মণপ্রতি তাদের এক হাজার ৪০০ টাকার বেশি পাওয়ার কথা।
ধর্মপাশার শালকুমড়া হাওরের কৃষক মোজাম্মেল হক বলেন, ‘কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি বেড়েছে। সেই সঙ্গে পানিতে ভেসে গেছে কষ্টের ফসল। বাজারে দর বাড়েনি। যে দর তাতেও বিক্রির নিশ্চয়তা নেই। সব মিলিয়ে কৃষক ও তার ফসলের নিরাপত্তাহীনতা প্রকট হয়ে উঠেছে। উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ধানের ন্যূনতম দাম নির্ধারণ করা জরুরি। সরকারের ঘোষিত দরে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।’
ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কৃষক গোলাম হুসাইন বলেন, এক বিঘা (৩২ শতক) বোরো ধান উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক মজুরি মিলিয়ে খরচ পড়ে প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ধান পাওয়া যায় ২০ থেকে ২২ মণ। যা বিক্রি করা যায় ১৬ হাজার থেকে ১৭ হাজার টাকায়।
ধর্মপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক সারোয়ার হোসেন বলেন, যারা বর্গা নিয়ে চাষ করেছেন, তাদের প্রতি বিঘা জমিতে এক থেকে দুই হাজার টাকা লোকসান দিয়ে ধান বিক্রি করতে হচ্ছে।ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে কৃষকদের ঠকাচ্ছে।
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল এহসান বলেন, স্থানীয় পর্যায়ে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কৃষকরা চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেললে দেশের খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারমান সুহেল মিয়া বলেন, সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু হলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হন। প্রতিবার একই দৃশ্য দেখা যায়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকরা ধান চাষ করে তেমন লাভবান হতে পারছেন না। সরকার যখন ধান চাল কেনে, তখন দরিদ্র কৃষকরা সরকারের কাছে বিক্রি করতে পারেন না। সরকারি এসব কর্মসূচিতে বরং মিল মালিক ও মধ্যবর্তী ব্যবসায়ীরা লাভবান হয়। কৃষকরা যদি সরকারের কাছে ধান বিক্রি করতে পারে তবে তারা উপকৃত হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












