ধরাছোঁয়ার বাইরে তিন গভর্নর
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকারের সবচেয়ে জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতের পুনর্গঠন। ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংক ব্যবস্থা গভীর সংকটে পড়ে। বাংলাদেশ ব্যাংকের টানা তিন গভর্নরের দায়িত্বে থাকা সময়েই ব্যাংক খাতের নিয়ন্ত্রণ একরকম দখল হয়ে যায় একটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে। অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, রাজনৈতিক হস্তক্ষেপ, অর্থ পাচার ও ব্যাংক দখলের ঘটনায় আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদারকে দায়ী করা হলেও তারা কেউই আজ পর্যন্ত জবাবদিহির আওতায় আসেননি। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি ব্যাংক খাতকে আখ্যায়িত করেছে ‘ব্ল্যাকহোল’ হিসেবে। কমিটির তথ্যানুযায়ী, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকায়। শুধু খেলাপি ঋণই ২০০৯ সালে ২২ হাজার কোটি টাকা থেকে বেড়ে ২০২৫ সালের মার্চ শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায়।
আতিউর রহমান : ২০০৯ সালের মে মাসে গভর্নর হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক আতিউর রহমান। তার শুরুতে রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত থাকলেও পরবর্তী সময়ে তা বাড়তে থাকে। সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারি ও বেসিক ব্যাংকে জালিয়াতির মতো ঘটনা ঘটে তার সময়েই। বরং আওয়ামী লীগ ঘনিষ্ঠ নয়টি নতুন ব্যাংক অনুমোদনের ঘটনাও ঘটে তার আমলে। ২০১৫ সালে একটি রাজনৈতিক চিঠির ভিত্তিতে বেক্সিমকোসহ একাধিক গ্রুপকে ঋণ পুনর্গঠনের সুবিধা দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আত্মপ্রচারে উৎসাহী এই সাবেক গভর্নর রিজার্ভ চুরির ঘটনা ঘটার পর ২০১৬ সালে পদত্যাগ করেন।
ফজলে কবির : ২০১৬ সালে রিজার্ভ চুরির ঘটনার পর গভর্নরের দায়িত্বে আসেন সাবেক অর্থসচিব ফজলে কবির। তার আমলেই ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ একাধিক বেসরকারি ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ। গভীর রাতে বাসায় বসে এই দখলের অনুমোদন দেন ফজলে কবির। এরপর ব্যাংক লুটপাটের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। তার সময়ে এস আলম গ্রুপের কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকে যাতায়াত বেড়ে যায়। ঋণনীতিতে ছাড় দিয়ে বড় অঙ্কের অর্থ খেলাপি হওয়ার পথ সুগম করেন তিনি। লুটেরা গোষ্ঠীর স্বার্থে তার মেয়াদ বাড়াতে আইন সংশোধন করে তৎকালীন সরকার। আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ ৬৫ বয়স পর্যন্ত দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারিত ছিল। ফজলে কবিরের জন্য সে আইন সংশোধন করে বয়স বাড়িয়ে ৬৭ বছর করা হয়।
আবদুর রউফ তালুকদার : ২০২২ সালে গভর্নর হন আরেক সাবেক অর্থসচিব আবদুর রউফ তালুকদার। লুটপাট হওয়া ব্যাংকগুলোর ঘাটতি মেটাতে তিনি টাকা ছাপান। সেই অর্থও ফের ঋণের নামে তুলে নেয় এস আলম গ্রুপ ও তৎকালীন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠরা। পরে সে টাকাও পাচার করে দেওয়া হয়। সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান এবং পরে পদত্যাগ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












