দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি -মন্ত্রণালয়
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গতকাল জুমুয়াবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।
তবে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসটির চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে ক্রেতা কম, তবু চড়া সবজির দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙনে তিন দিনে বিলীন ৭০ বসতভিটা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অরুণাচলে সিলগালা করে বন্ধ করা হলো ১৫টি মসজিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি -মন্ত্রণালয়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলে সবাই শেষ’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রপ্তানিমুখী শিল্পে গতি ফেরাবে ২০ হাজার কোটির তহবিল!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মে মাসে মব সহিংসতায় প্রাণ গেলো ৩১ জনের’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তিন সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শূন্যরেখায় এখনো আটকে ‘ওরা ২৮ জন’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীন ইসলাম, পবিত্র ঈমান এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ১০ দফা দাবী নিয়ে প্রতিবাদ সমাবেশ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীন ইসলাম, পবিত্র ঈমান এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ১০ দফা দাবী নিয়ে প্রতিবাদ সমাবেশ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে ক্রেতা কম, তবু চড়া সবজির দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)