দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামায
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেন-
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
অর্থ: নিশ্চয়ই নামায (মানুষকে) সকল অশালীন ও নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। (পবিত্র সূরা আনকাবূত: পবিত্র আয়াত শরীফ ৪৫)
অর্থাৎ কোন ব্যক্তি যদি হাক্বীক্বীভাবে নামায আদায় করে, তাহলে তার পক্ষে কোন প্রকার গুণাহ্র কাজে লিপ্ত হওয়া সম্ভব নয়। তাছাড়া দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করার দ্বারা সমস্ত গুণাহ্খতা মাফ হয়ে যায়। এ সম্পর্কে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ؟ قَالُوا : لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا قَالَ فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهَا الْخَطَايَا.
অর্থ: তোমরা কি ধারণা করো, যদি তোমাদের কারো ঘরের সম্মুখে একটি নহর (পানির নালা) থাকে, তোমাদের মধ্যে কেউ যদি তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোন ময়লা থাকবে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ বললেন- না, তার শরীরে কোন ময়লা থাকবে না। তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এটিই হলো পাঁচ ওয়াক্ত নামাযের মেছাল বা দৃষ্টান্ত। মহান আল্লাহ পাক তিনি পাঁচ ওয়াক্ত নামাযের দ্বারা সমস্ত গুণাহ মাফ করে দেন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
এখন কথা হচ্ছে উক্ত আয়াত শরীফ এবং হাদীছ শরীফ উনাদের আলোকে কতজন ব্যক্তি আছে, যার নামায এরকম খুশু-খুজু’র (ইখলাছ) সাথে আদায় হয়। এখনকার সমাজের অনেক মুসলমান আছে, অনেক নামায কালাম পড়ে। কিন্তু আফসুসের বিষয়,
১) তারা নামাযও পড়ে আবার গান-বাজনা শুনে। নাউযুবিল্লাহ!
২) তারা নামাযও পড়ে আবার নাটক-সিনেমা দেখে। নাউযুবিল্লাহ!
৩) তারা নামাযও পড়ে আবার বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। নাউযুবিল্লাহ!
৪) তারা নামাযও পড়ে আবার সুদ-ঘুষ খায়। নাউযুবিল্লাহ!
৫) তারা নামাযও পড়ে আবার ইহুদী, খৃস্টান, হিন্দুদের রীতি নীতি, পোশাক-আশাক গ্রহণ করে। নাউযুবিল্লাহ!
৬) তারা নামাযও পড়ে আবার নানা রকম হারাম কাজে মশগুল থাকে। নাউযুবিল্লাহ!
এ জন্যই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ
অর্থ: ঐ সমস্ত নামাযীরা জাহান্নামী, যারা খুশু-খুজূ’র (ইখলাছ) সাথে নামায আদায় করে না, বরং সুস্থি কাহিলি ও গাফলতী করে, লোক দেখানোর উদ্দেশ্যে নামায আদায় করে। (পবিত্র সূরা মাঊন শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪, ৫, ৬)
অতএব, মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে লোক দেখানোর উদ্দেশ্যে নামায আদায় করা হতে হিফাযত করে হাক্বীক্বীভাবে নামাযী বানিয়ে দিন। আমীন।
-আহমদ আযীমা ফারহা।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।