দেশে ৭ বছরে সুগন্ধি চালের উৎপাদন দ্বিগুণ
গত সাত বছরে দেশে সুগন্ধি চালের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। প্রচলিত সেদ্ধ চালের তুলনায় কৃষকরা বেশি দাম পাওয়ায় তারা এই ধান উৎপাদনে আগ্রহী।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০১৭-১৮ অর্থবছরে সুগন্ধি চাল উৎপাদন হয়েছিল পাঁচ লাখ ৭৯ হাজার টন এবং ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদিত চালের পরিমাণ ছিল ১০ লাখ ২৩ হাজার টন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, চাহিদা বাড়ার কারণেই এই ধানের আবাদ বেড়েছে। সরকার কয়েক বছর আগে দামি চাল রপ্তানির অনুমতি দেয়ায় অনেক কৃষক সুগন্ধি ধান উৎপাদনে মনোযোগ দেন। তাই উৎপাদন অনেক বেড়েছে।
তার মতে, সুগন্ধি ধান চাষ বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো এ জাতের ধান স্থানীয় জাতের তুলনায় ভালো ফলন দেয় এবং খেতে সুস্বাদু।
ব্রি'র তথ্য বলছে, দেশে বর্তমানে ৩৩ ধরনের সুগন্ধি ধানের চাষ হচ্ছে। স্থানীয় জাতগুলো চাষে বিঘাপ্রতি ধান পাওয়া যায় ১৮৭ থেকে ২৯৯ কেজি। উচ্চ ফলনশীল জাতে প্রতি বিঘায় ধান পাওয়া যায় ৪৪৮ থেকে ৮২১ কেজি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, নওগাঁ, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, শেরপুর ও ঠাকুরগাঁও সুগন্ধি চালের বাণিজ্যিক উৎপাদনের প্রধান কেন্দ্র।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে সুগন্ধি চাল রপ্তানি থেকে আয় হয়েছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার। পরের বছর তা কমে হয় ২০ লাখ ৬০ হাজার ডলার।
২০২১-২২ অর্থবছরে ১০ লাখ ৭০ হাজার ডলারের সুগন্ধি চাল রপ্তানি হলেও নিষেধাজ্ঞার কারণে পরের অর্থবছরে (২০২২-২৩) রপ্তানি বন্ধ হয়ে যায়। ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ০.০৬ মিলিয়ন ডলার।
ইপিবির প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সুগন্ধি চাল রপ্তানি হয়নি।
খাদ্য মন্ত্রণালয়ের এক নথিতে বলা হয়েছে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে দেশে সুগন্ধি চাল আমদানি হয়নি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।