দেশে ৬ লাখ টন ইলিশ উৎপাদন হয়, ভারতে রপ্তানি হবে ৫ হাজার টন -বাণিজ্যমন্ত্রী
, ২৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ রবি’ ১৩৯১ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে বছরে ৬ লাখ টন ইলিশ ধরা পড়ে। তাই ভারতে এটি সর্বোচ্চ রপ্তানি করা হবে ৫ হাজার টন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ ৫ হাজার টন মাছ দিব ভারতকে, অর্থাৎ সারাবছরের মধ্যে ২দিনের উৎপাদন আমরা তাদের দুর্গাপূজার উপহার স্বরূপ ভারতকে পাঠাবো।
এছাড়াও বাজার নিয়ন্ত্রণে এবার ডিম-আলুসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেধে দিয়েছে সরকার। দাম না কমলে ডিম আমদানির সিদ্ধান্ত হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁয়াজ ৬৪ থেকে ৬৫, ডিম প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বোতলজাত সয়াবিন তেল ১৬৯, খোলা সয়াবিন ১৪৯, পাম ১২৪, খোলা চিনি ১২০ ও প্যাকেটজাত চিনির দর ঠিক করা হয়েছে, ১৩৫ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমলে, চিনি আমদানি করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ বাজার মনিটর করা হবে। ভোক্তা অধিকারের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে থাকবে, কৃষি বিভাগ।
এদিকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পাচ্ছেন ৯৬ ব্যবসায়ী। প্রাথমিকভাবে এ তালিকা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রত্যেক ব্যবসায়ী নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন পাবেন। পাশাপাশি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)