দেশে বৃহৎ শিল্পের উৎপাদন সূচক প্রথমবারের মতো ঋণাত্মক
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ রবি, ১৩৯৪ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
খাতভিত্তিক সংকটের সঙ্গে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতেও একই রকম চিত্র দেখা যাচ্ছে। সাভার-ধামরাইয়ে দিনের বড় সময় পাইপলাইনে গ্যাসের চাপ প্রায় শূন্য থাকছে। পাশাপাশি বিদ্যুতের ঘাটতিও রয়েছে।
দেশে উৎপাদনমুখী বৃহৎ শিল্প খাতের সংকট এখন বহুমাত্রিক। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছিল কয়েক বছর ধরেই। অতি সাম্প্রতিক সময়ে গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। কোথাও বিক্রি ও ক্রয়াদেশ হ্রাস পাওয়ায় উৎপাদন সক্ষমতা কমিয়ে আনা হচ্ছে, আবার কোথাও ব্যাংক ঋণের চাপ উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ থেকে দূরে রাখছে। জ্বালানি সংকটে উৎপাদন ধরে রাখতে বাড়ছে ব্যয়। এর সঙ্গে ডলার সংকট, দুর্বল চাহিদা ও ব্যাংক খাতের তারল্য সংকট যুক্ত হয়ে শিল্প খাতের সামগ্রিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।
বাংলাদেশ ব্যাংকের জুলাই ২০২৬-এর মেজর ইকোনমিক ইন্ডিকেটরস: মান্থলি আপডেট প্রতিবেদনের শিল্প উৎপাদন সূচক বা আইআইপি বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বৃহৎ শিল্পের উৎপাদন সূচক পরিবর্তন হয়ে ঋণাত্মক শূন্য.৩৮ শতাংশে নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্নমুখী সংকটে দেশে বৃহৎ শিল্পের উৎপাদন সূচক প্রথমবারের মতো ঋণাত্মক ধারায় গেছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বৃহৎ শিল্পের উৎপাদন প্রবৃদ্ধির পরিবর্তন ছিল ইতিবাচক ৬.২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ৪.৬৫ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ৭.৩৭ শতাংশ।
অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে বৃহৎ শিল্পের উৎপাদন সূচক ইতিবাচক ৭ শতাংশ থেকে ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছে। ঋণপ্রবাহের চিত্রও একই ধরনের ইঙ্গিত দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাইওয়ানে শক্তিশালী টাইফুনের আঘাত, জরুরী অবস্থা ঘোষণা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাঠি হাতে বিএসএফদের রুখে দিলো বাংলাদেশি কৃষকরা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে, কোথায় হানবে আঘাত
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার নামে সারের ডিলারশিপ উপ-সহকারী কৃষি কর্মকর্তার
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেসবুকে অস্ত্র তৈরির বিজ্ঞাপন প্রচার, হোয়াটসঅ্যাপে বেচাকেনা!
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যাসিস্ট সরকার ১৭ বছর স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে’
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে রপ্তানি বাড়াতে মানসম্পন্ন পণ্য ও আন্তর্জাতিক সনদ জরুরি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘জামাত আমিরের ডিভাইস না দেয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ.লীগের সমর্থন চায় জামাত -রিজভী
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












