দেশে চশমা উৎপাদন বাড়ানোর তাগিদ
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আমদানি নির্ভরতা কমিয়ে চশমা ব্যবসায়ীদের দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মুহম্মদ জসিম উদ্দিন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত ১০ম বাংলা অপটিকা-২০২৩ (আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার) এর উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি অতি জরুরি পণ্য, এর চাহিদাও অনেক। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোনো কাজ নয়।
প্রয়োজনে উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
চশমা শিল্পের প্রসার এবং সংকট নিরসনে আগামী বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থ মন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জসিম উদ্দিন। একইসঙ্গে চশমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরণের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)