দেশের সর্বপ্রথম ঈদুল আদ্বহার জামায়াত রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনুষ্ঠিত হবে খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৫টা ৪০ মিনিটে
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আগামী ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা তথা পবিত্র কুরবানীর ঈদ।
দেশের মধ্যে সর্বপ্রথম ঈদের নামায রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক ইমামতিতে উক্ত নামায অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আমর ইবনে হাযম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নজরানের আমীর বা প্রধান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় চিঠি দিয়ে আদেশ মুবারক করেন যে, পবিত্র ঈদুল আযহা উনার নামায খুব সকাল সকাল পড়বেন এবং পবিত্র ঈদুল ফিতর উনার নামায পবিত্র ঈদুল আযহা উনার চেয়ে অল্প একটু দেরিতে পড়বেন।”
সূর্য পূর্ণভাবে উদিত হওয়ার পর অর্থাৎ মাকরূহ ওয়াক্ত শেষ হয়ে ইশরাকের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে পবিত্র ঈদ উনার নামাযের ওয়াক্ত শুরু হয়। আর দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত ওয়াক্ত থাকে; তারপর মাকরূহ ওয়াক্ত শুরু হয়। সেই মাকরূহ ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে পবিত্র ঈদ উনার নামায আদায় করতে হবে। মাকরূহ ওয়াক্ত শুরু হওয়ার পর পবিত্র ঈদ উনার নামায আদায় করলে তা আদায় হবে না।
কাজেই পবিত্র ঈদ উনার নামায সকাল সকাল পড়া সুন্নত। পবিত্র ঈদ উনার সম্মানার্থে এবং পবিত্র ঈদ উনার নামায যাতে আদায়ে দেরি না হয়, সেজন্য পবিত্র ঈদ উনার দিন ইশরাকসহ অন্যান্য সকল নফল নামাযসহ সমস্ত নফল ইবাদত করা মাকরূহ তাহরীমী।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে, “যে ব্যক্তি কোনো হক্কানী ওলীআল্লাহ উনার পিছনে নামায আদায় করলো, সে যেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিছনে নামায পড়লো। আর যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিছনে নামায আদায় করলো তাকে মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন।” সুবহানাল্লাহ!
কাজেই সম্মানিত রাজারবাগ শরীফ উনার পক্ষ থেকে দ্বীনদার মুসলমানদেরকে উক্ত জামায়াতে শামিল হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিচ্ছন্নতাকর্মীর সংকটে বেহাল ইবির শৌচাগার, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭৬ লাখ ৮৮ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন দুই ইউএনও
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিকাশ-নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়া কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












