দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নাশকতামূলক কর্মকা-, বিশৃঙ্খলা সৃষ্টি ও বন্দি পলায়নের আশঙ্কায় দেশের সব কারাগারে রেড অ্যালার্ট (সর্বোচ্চ সতর্কতা) জারি করেছে কারা অধিদপ্তর। গত শনিবার দেয়া ওই নির্দেশনায় প্রত্যেক কারা কর্তৃপক্ষকে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং বন্দিদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে বলা হয়েছে। এ ছাড়া সার্বিক বন্দি ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
এ নির্দেশনার পর নড়েচড়ে বসেছে সব কারাগারের দায়িত্বশীল কর্মকর্তারা। বিশেষ করে যেসব কারাগারে সন্ত্রাসী, দাগি অপরাধী, দুর্র্ধষ প্রকৃতির বন্দি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও গুরুত্বপূর্ণ নেতা বন্দি রয়েছে; সেসব কারাগারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামি পালানোর প্রস্তুতি নিচ্ছিলো। তবে পালানোর আগেই বিষয়টি নজরে আসে (৫ আগস্ট) কারা কর্তৃপক্ষের। এরপরই কারাগারটির নিরাপত্তায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সব কারাগারে রেড অ্যালার্ট জারির ক্ষেত্রে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের এ ঘটনাও আমলে নেয় কারা অধিদপ্তর।
কারাগারে খোঁজ নিয়ে জানা গেছে, কারা অধিদপ্তরের নির্দেশনার পর দেশের সব কারাগারের প্রধান ফটকে শনিবার রাত থেকেই অস্ত্রধারী কারারক্ষীদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া বন্দিদের সঙ্গে স্বজনের দেখা সাক্ষাতেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দিদের সেলগুলোয় কারা কর্তৃপক্ষের নিজস্ব গোয়েন্দা ইউনিটের সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন আদালতে হাজিরা শেষে বন্দিদের কারাগারে ঢোকানোর সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে যেন বন্দিরা অস্ত্র, গুলি, চাকুসহ অন্যান্য ক্ষতিকারক বস্তু নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। ওয়াচ টাওয়ার থেকে কারাগারের চৌহদ্দিতে নজরদারিও বাড়ানো হয়েছে। এ ছাড়া কারাগার থেকে বন্দিদের আদালতে আনা-নেওয়ার সময় যাতে বন্দি ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)