দেশের দাগী অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ভারত
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশের দাগী অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থল প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকা। বিশেষত পশ্চিমবঙ্গকে ঠিকানা করে এসব অপরাধী চক্রের ভয়ানক অপতৎপরতা লক্ষ্য করা গেছে। খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড এমনকি রাজনীতিরও অনেক কিছু নিয়ন্ত্রণ হয় ‘ওপার’ থেকে। অপরাধীরা সহজেই নাগরিকত্বের নথিপত্র সংগ্রহ করে নিজেদের ‘ভারতের নাগরিক’ দাবি করায় বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাও সব সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ভরযোগ্য সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে বড় ধরনের ঘটনা ঘটিয়ে নিজেদের বাঁচাতে অপরাধী চক্র অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় ভারতে। সেখানে গিয়ে অনেকেই স্থায়ীভাবে বসবাস করে। নাম পাল্টে ছদ্মনামে অবস্থান করে অনেকে বিয়ে করে সংসারও পাতে। সামান্য কিছু অর্থ ব্যয় করে তারা জোগাড় করে ফেলে ভারতীয় আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড (ভোটার কার্ড), রেশন কার্ডসহ যাবতীয় কাগজপত্র। অনেকে ছদ্মনামে তৈরি করেন ভারতীয় পাসপোর্ট। ওই পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ান নানান দেশে। করেন ব্যবসা বাণিজ্যও। এসব দাগী সন্ত্রাসী, অর্থ পাচারকারী, সরকারি বিভিন্ন দপ্তরের অর্থ আত্মসাৎকারী কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন সময় ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকও হয়েছে। আবার অনেকের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ সিপিএমের নেতা বিমান বসু বলেছে, ‘বাংলাদেশে অপরাধ করে ভারতে আশ্রয় নেওয়াটা একধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। শেখ মুজিবের ঘাতকরাও পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে।’
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভারতে কোনো বাংলাদেশি অপরাধী আত্মগোপন করলে তাকে আটক করে দেশে ফিরিয়ে আনতে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়। ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












